স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৭:১৫ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

উইলিয়ামসনের পর কেন্দ্রীয় চুক্তিকে আরও দুই কিউই তারকার ‘না’

এবার কনওয়ে ও অ্যালেনও চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন। ছবি : সংগৃহীত
এবার কনওয়ে ও অ্যালেনও চুক্তি থেকে নাম সরিয়ে নিলেন। ছবি : সংগৃহীত

বর্তমান সময়ে ক্রিকেটে জাতীয় দলের খেলার চেয়েও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের খেলা। প্রায়ই দেখা যায় ক্রিকেটের বড় বড় তারকারা জাতীয় দলের খেলা ছেড়ে ফ্রাঞ্চাইজি খেলায় ব্যস্ত হয়ে থাকেন। সম্প্রতি সে পথে পা দিয়েছেন কিউই তারকা কেইন উইলিয়ামসন। নিজেকে তিনি সরিয়ে নেন নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে। এবার তার দেখানো পথে হাটলেন আরও দুই কিউই তারকা।

নিউজিল্যান্ডের দুই তারকা ডেভন কনওয়ে ও ফিন অ্যালেন নিজেদের সরিয়ে নিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের নতুন মৌসুম উপলক্ষে তাদের এই সিদ্ধান্ত।

এমনিতেই ডেভন কনওয়ে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটের পরিচিত এবং নিয়মিত মুখ। খেলেছের বড় বড় সব ফ্রাঞ্চাইজি লিগেও। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে আরও বেশি বেশি সময় দিতেই নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়েছেন তিনি।

আরেক মারকুটে ওপেনার ফিন অ্যালেনকে অবশ্য সেভাবে ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটে দেখা যায়নি। তবে এবার আর সেই সুযোগ হাতছাড়া করতে রাজি নন তিনি। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ দিয়েই ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট অধ্যায় শুরু করতে যাচ্ছেন অ্যালেন। চলতি মাসের শেষেই দুই জনের চুক্তি শেষ হচ্ছে।

কনওয়ে অবশ্য চলতি বছরে কিউইদের বাকি ৯ টেস্টেই খেলবেন বলে জানিয়েছেন এমনকি সুযোগ পেলে পাকিস্তানে হতে যাওয়া আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিও খেলতে চান। নিউজিল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে পারা তার কাছে সর্বোচ্চ গুরুত্ব পাবে সবসময় এটিও তিনি বলেছেন। তার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট ওয়েনিক।

এর আগে গতমাসেই নিউজিল্যান্ডের টেস্ট দলের সহঅধিনায়ক টম ল্যাথাম বলেছিলেন, নিউজিল্যান্ড ক্রিকেটের উচিত কেন্দ্রীয় চুক্তির ব্যাপারে খেলোয়াড়দের আরও কিছুটা শিথিলতা এবং স্বাধীনতা দেয়া। নিউজিল্যান্ডের হয়ে এর আগে ট্রেন্ট বোল্ট, লকি ফার্গুসন এবং অ্যাডাম মিলনে নিজেদের কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে নিয়েছিলেন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএসইসির নতুন চেয়ারম্যানের সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময়

গ্যাস বিস্ফোরণে ঝরে গেল একই পরিবারের ৩ জনের প্রাণ

সাত মাসের কন্যাকে আছড়ে হত্যার অভিযোগ: বাবা ৩ দিনের রিমান্ডে

হারানো সিংহাসন ফিরে পেল ভারত

সুস্পষ্ট লঘুচাপ রূপ নিল নিম্নচাপে, ঝড়-বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন তথ্য

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

জোরপূর্বক স্কুল শিক্ষিকার জমি দখল, থানায় অভিযোগ

মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় সৌদি প্রবাসীর মৃত্যু

হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়ে ইরান-ওমানের বৈঠক

শফিক তুহিনের জন্মদিনে আসছে ‘তোমায় দেখলে মনে হয় ২.০’

১০

বিগত সময়ে দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি: পর্যটনমন্ত্রী

১১

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি পেল ইরানের ঐতিহাসিক আলামুত দুর্গ 

১২

বাংলাদেশের সিনেমায় অভিষেক, উচ্ছ্বসিত মধুমিতা সরকার

১৩

চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

১৪

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

১৫

ময়মনসিংহের সিকে ঘোষ রোডে এস্কোয়্যার ইলেক্ট্রনিক্সের শো-রুম উদ্বোধন

১৬

ডাকাতির অভিযোগে যুবলীগ নেতা আটক

১৭

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

১৮

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

১৯

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

২০
X