সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৪, ০৭:৫৮ পিএম
আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০৮:০৯ পিএম
অনলাইন সংস্করণ

স্পিনারকে ঘিরে আশাবাদী মোস্তাক

অনুশীলনের এক ফাঁকে মোস্তাক ও সাকিব। ছবি : সংগৃৃহীত
অনুশীলনের এক ফাঁকে মোস্তাক ও সাকিব। ছবি : সংগৃৃহীত

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশ দলের পেসারের সঙ্গে স্পিনারদের মধ্যেও আছে ভারসাম্য। দলে আছেন দুই বাঁহাতি সাকিব আল হাসান, তাইজুল ইসলাম ও দুই ডানহাতি মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসানরা।

পাকিস্তানের স্পোর্টিং উইকেটেও স্পিনারকে ঘিরে আশাবাদী দলের স্পিন বোলিং কোচ মোস্তাক আহমেদ। বৃহস্পতিবার (১৫ আগস্ট) অনুশীলনের পর স্পিনারদের নিয়ে আশার কথা শোনান তিনি, ‘আসলে স্পিনাররা টেস্ট ম্যাচে সবসময়ই বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কেবল ব্যাটিং সহায়ক উইকেটেই নয় যে কোনো ক্ষেত্রেই। স্পিনাররা সবসময়ই টেস্ট ম্যাচে বেশ গুরত্বপূর্ণ।’

মোস্তাকের মতে, ‘ইনিংসে ২-৩ উইকেট বা ম্যাচে ৫-৬ উইকেট তুলে নিয়ে তারা বেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফলে আমি বলব যদি কোনো ম্যাচ উইনার স্পিনার দলে থাকে, তাহলে অবশ্যই তাকে সমর্থন জুগিয়ে যেতে হবে।’

বাংলাদেশ দলের সঙ্গে অল্প সময় কাজ করার অভিজ্ঞতা আছে সাবেক এই পাকিস্তানি লেগ স্পিনারের। সাকিবদের নিয়ে তার পর্যবেক্ষণ হচ্ছে, ‘তারা বেশ পরিণত ও বেশ ভালো স্পিনার। আমার দায়িত্ব হচ্ছে টেকনিক্যাল এবং ট্যাকটিকাল বিষয়ে তাদের সঙ্গে কথা বলা। স্পিনারদের অ্যাঙ্গেলের ব্যাপার বুঝিয়ে দেওয়া, ব্যাটারদের কীভাবে মোকাবেলা করতে হবে, পিচ কীভাবে রিড করতে হবে, বলের গতি কেমন হবে, কোন ব্যাটারের বিপক্ষে কেমন ফিল্ডিং সেটাপ করতে হবে এসব নিয়েই তাদের সাথে কথা হয় আমার। যত অভিজ্ঞই কেউ হোক না কেন, তাদের এসব ব্যাপার জানার দরকার থাকে।’

বিসিবির সঙ্গে আপাতত চুক্তিভিত্তিক কাজ করবেন মোস্তাক। পাকিস্তান সিরিজে পুরোটা সময় তাকে পাবে বিসিবি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাংক থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার নারী

লাল কার্ড দেখেও খেলবেন যুক্তরাষ্ট্রের ফুটবলার, স্বাগত জানালেন ট্রাম্প

ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচ জিতে শেষ আটে যাবে কে, জানাল অপটা

পেনাল্টি পেয়েও গোল করতে পারল না ব্রাজিল

ফেসবুক পোস্টে যুবদল সভাপতির বার্তা

এটাই শেষ বিশ্বকাপ, রোনালদোর ঘোষণা

বিজিবিএ’র ২০২৬-২০২৮ মেয়াদের ৬৬ স্থায়ী কমিটি গঠন

নরওয়ের বিপক্ষে একাদশ ঘোষণা ব্রাজিলের

একযোগে ৩৮ বিচারককে বদলি করে প্রজ্ঞাপন জারি

জামায়াতের দুই রুকন বহিষ্কার

১০

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

১১

২০ শিশুসহ ১০০ ফিলিস্তিনিকে চিকিৎসার জন্য আশ্রয় দিল স্পেন

১২

সেন্টমার্টিনে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা 

১৩

নরওয়ের বিপক্ষে মাঠে নামছেন নেইমার?

১৪

পানিতে ডুবে প্রাণ গেল দুই স্কুলছাত্রীর

১৫

সোমবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৬

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কারা, দেখুন ৫ ভবিষ্যদ্বাণী

১৭

মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল ৩ বন্ধুর

১৮

সৌদি আরবে দুই প্রবাসী বাংলাদেশি নিহত

১৯

ফুলবাড়ীয়ায় ৭ কোটি ৪৬ লাখ টাকার প্রশাসনিক ভবনের উদ্বোধন

২০
X