স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঐতিহাসিক টেস্ট জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন

আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত
আসিফ মাহমুদ। ছবি : সংগৃহীত

প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জিতেছে বাংলাদেশ। রাওয়াপিন্ডিতে স্বাগতিকদের হারানোর পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, ‘যোগ্যতার বিচারে খেলোয়াড়দের সুযোগ নিশ্চিত হলে এবং মানসিকভাবে চাপহীন থাকলে আমাদের সফলতা আসবেই।’

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ‘পরিবর্তনের ছোঁয়া যখন পুরো বাংলাদেশে, তখন তার প্রতিচ্ছবির দেখা মিলেছে ক্রিকেটেও। পরিবর্তন লক্ষ্য করা গেছে খেলোয়াড়দের শারীরিক ভাষাতেও। টেস্ট স্ট্যাটাস অর্জনের পর পাকিস্তানের বিপক্ষে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ। এক ড্রয়ের বাইরে কোন জয় পায়নি টিম টাইগার্স। দু’দলের ১৪তম ম্যাচে নিজেদের ১ম জয় তুলে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি এ জয় উৎসর্গ করায়, বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানান যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তামাক নিয়ন্ত্রণ জোরদারের দাবি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির

ফুলের টবে গাঁজা গাছ, র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ১

প্রথমবার শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী

সাংবাদিককে হাতুড়িপেটা, যুবদল ও শ্রমিক দলের ২ নেতা গ্রেপ্তার

১৩ বছরের শিশুর কোলে ৭ মাসের সন্তান

ঢাবির ছাত্রী হলে ‘হয়রানি’ বন্ধে ৪ দফা দাবি ছাত্রশক্তির

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক / বৈজ্ঞানিক যাচাইয়ের মাধ্যমে ব্যবস্থা নিচ্ছে বিএসটিআই

উদ্ভাবনী বীমা সেবা চালুর উদ্যোগের স্বীকৃতি পেল দুই প্রতিষ্ঠান

চুরির এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তার ২, উদ্ধার ১০ ভরি স্বর্ণ

প্রথমবার রিয়েলিটি শোতে জয়া আহসান

১০

১ কোটি ৫৪ লাখ টাকা / খননের প্রয়োজন না থাকায় পুরো টাকা ফেরত দিলেন ইউএনও

১১

ইরানে পুলিশ সদস্যদের হত্যার দায়ে ২ ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

১২

ঢাবি শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিটি করপোরেশনের প্রশাসক

১৩

বিশেষ ধারাবাহিক / মহাজীবনের যাত্রাপথ

১৪

বিএফডিসিতে বিক্ষোভ / পরিচালক সায়মন তারিককে চলচ্চিত্রাঙ্গনে অবাঞ্ছিত ঘোষণা

১৫

উন্নয়নকাজে অনিয়ম হলে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করা হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী

১৬

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর ফোনালাপ, গ্যাস সংকট নিয়ে আলোচনা

১৭

এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও নিয়ে জামায়াতের বিবৃতি

১৮

বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে হাজার কোটি টাকার যন্ত্রাংশ

১৯

দ্য নিউইয়র্ক টাইমসের বিশ্লেষণ / মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ একই সংঘাতে রূপ নিতে যাচ্ছে

২০
X