স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৪৬ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ০৩:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

শান্তদের নিয়ে যা বললেন পিসিবিপ্রধান

পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি : সংগৃহীত
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি। ছবি : সংগৃহীত

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ব্যবধান তাও নিজেদের ইতিহাসের সবচেয়ে বড় জয়, ১০ উইকেটের। নিজেদের মাটিতে এমন হারে মুণ্ডুপাত করা হচ্ছে শান মাসুদ-বাবর আজমদের।

দলের এমন বিপর্যয় মানতে পারছেন না দেশটির সাবেক তারকা ক্রিকেটাররা। নিজের হতাশা লুকাতে পারছেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি। নিজ দলের এমন ভরাডুবির পরও বাংলাদেশের প্রশংসায় মেতেছেন তিনি।

মহসিন নাকভি বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল দারুণ খেলেছে, পুরো ম্যাচেই নিজেদের অবস্থান ধরে রেখেছে। প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে এটি একটি ঐতিহাসিক জয়। তাদের আন্তরিক অভিনন্দন।’

নিজ দেশের ক্রিকেটারদের ব্যর্থতা নিয়ে তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান ক্রিকেট দল যতটা ভালো পারফর্ম করা উচিত ছিল, ততটা করতে পারেনি। ইনশাআল্লাহ সবুজ জার্সিধারীরা (পাকিস্তান দল) সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবে।’

এদিকে বাংলাদেশের এ জয়ে পাকিস্তানকে কৃতিত্ব দিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা, ‘বাংলাদেশের পারফরম্যান্স অনেক ভালো হয়েছে। তাদের মোবারকবাদ। কিন্তু এই জয়ে পাকিস্তানও অনেক অবদান রেখেছে। পাকিস্তানের দল নির্বাচন খারাপ, স্পিনার সংকট, আত্মবিশ্বাসের সংকট, ব্যাটিংও ভালো করেনি, ম্যাচ হাতের মুঠোয় রাখবে ভেবে আগেই ডিক্লেয়ার করে দেওয়া- এসব। টেস্ট ক্রিকেট যেমন হাসায়, তেমন কাঁদায়ও।’

রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ। টস হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ৪৪৮ রানে প্রথম ইনিংস ঘোষণা করে পাকিস্তান। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ৫৬৫ রানে অলআউট হয় বাংলাদেশ। প্রথম ইনিংসে বাংলাদেশের লিড ছিল ১১৭ রানের।

দ্বিতীয় ইনিংসে ১৪৬ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে জয়ের জন্য বাংলাদেশের টার্গেট দাঁড়ায় ৩০ রান। কোনো উইকেট না হারিয়ে এ লক্ষ্যে পৌঁছে যায় টাইগাররা। ফলে নিশ্চিত হয় ১০ উইকেটের জয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

পৃথিবীকে চমকে দিয়ে সমতায় ফিরল কেপ ভার্দে

কেপ ভার্দের বিপক্ষে গোল করে নতুন যে রেকর্ড গড়লেন মেসি

মেসির গোলে কেপ ভার্দের বিপক্ষে এগিয়ে গেল আর্জেন্টিনা

প্রথমবার নকআউটে নেমেই বাজিমাত, অস্ট্রেলিয়াকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল মিসর

দেশে সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি: এমপি তাহসিনা রুশদীর

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশ ঘোষণা

অস্ট্রেলিয়ার স্বপ্ন ভেঙে চুরমার করে প্রথমবার শেষ ষোলোতে মিসর

আর্জেন্টিনা ম্যাচের আগেই বিশ্বকাপ জয়ের ঘোষণা কেপ ভার্দের

চট্টগ্রামে অসহায় ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সহায়তা দিলেন প্রতিমন্ত্রী মীর হেলাল

১০

বদলে গেল ইংল্যান্ড-মেক্সিকো ম্যাচের সময়!

১১

মিসরের বিপক্ষে আত্মঘাতী গোলে সমতায় ফিরল অস্ট্রেলিয়া

১২

আলি খামেনির জানাজায় ইউরোপীয় দেশগুলোকে আমন্ত্রণ জানায়নি ইরান 

১৩

পুরো কেপ ভার্দে স্কোয়াডের বাজারমূল্য শুধু আলভারেজেরই অর্ধেক

১৪

যুক্তরাজ্যের আর্কাইভে মিলল যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রের বিরল কপি

১৫

খামেনির জানাজার আগে ট্রাম্প-নেতানিয়াহুর ফোনালাপ

১৬

আর্জেন্টিনা–কেপ ভার্দে ম্যাচের কয়েক ঘণ্টা আগে বড় সতর্কবার্তা

১৭

নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে আসছে এআই প্রযুক্তি: সিলেটে বাণিজ্যমন্ত্রী

১৮

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, নাকি অন্য কিছু

১৯

সিলেটে কালবেলার সাংবাদিককে শ্বাসরোধে হত্যাচেষ্টা, থানায় অভিযোগ

২০
X