স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:১৯ পিএম
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশ-ভারত সিরিজের ম্যাচ অফিসিয়াল কারা?

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

হোয়াটওয়াশের সুখস্মৃতি নিয়ে পাকিস্তান থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বিশ্রামের সুযোগ পাবেন না শান্ত-মিরাজরা। চলতি মাসেই ভারত সফরে যাবে জাতীয় দল।

স্বাগতিকদের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজ পরিচালনার জন্য এলিট প্যানেলের তিন আম্পায়ারকে দায়িত্ব দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

চলমি মাসের ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে বাংলাদেশ-ভারতের প্রথম টেস্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত সিরিজ। একই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে দুদলের।

এক বিবৃতিতে শান্তদের ভারত সফরের দুই টেস্ট পরিচালনার জন্য আম্পায়ারদের নাম ঘোষণা করে আইসিসি। সফরে দুই টেস্ট ছাড়াও টি-টোয়েন্টি সিরিজে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেন নিউজিল্যান্ডের জেফ ক্রো।

ভারতের বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করেন রিচার্ড ক্যাটেলবোরো। সদ্য শেষ হওয়া বাংলাদেশ-পাকিস্তান সিরিজের ম্যাচ অফিসিয়ালের দায়িত্ব পালন করেন তিনি। ভারতের বিপক্ষে টেস্টে ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করার কথা এ ইংলিশ আম্পায়ারের।

ক্যালবোরো ছাড়াও বাংলাদেশের ভারত সিরিজে অন্য দুই আম্পায়ার হচ্ছেন নিউজিল্যান্ডের ক্রিস ব্রাউন ও অস্ট্রেলিয়ার রড টাকার। চেন্নাইয়ে সিরিজের প্রথম টেস্টে ফিল্ড আম্পায়ার হিসেবে দেখা যাবে টাকার ও ক্যাটেলবোরোকে। তৃতীয় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ক্রিস ব্রাউন।

আর ২৭ সেপ্টেম্বর কানপুরে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। এ ম্যাচে ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ক্যাটেলবোরো ও ক্রিস ব্রাউন। আর তৃতীয় আম্পয়ারের ভূমিকায় দেখা যাবে রড টাকারকে।

৬ অক্টোবর শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। তিন ম্যাচে এ সিরিজের জন্য এখনো ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কী সর্বাত্মক যুদ্ধে জড়াবে

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১০

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১১

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৩

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৪

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

১৫

এআইইউবিতে নোবেলজয়ী ড. অ্যান ল’হুইলিয়ারের ওয়েবিনার অনুষ্ঠিত

১৬

দ্বিতীয় ধাপে ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা করবে এনসিপি

১৭

রাজশাহীর আম যাচ্ছে ফ্রান্সে

১৮

আরেক প্রশাসকের বিদেশযাত্রার আবেদন বাদ দিলেন প্রধানমন্ত্রী

১৯

নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণের কার্যক্রম গ্রহণের নির্দেশ প্রতিরক্ষা উপদেষ্টার

২০
X