ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পিএম
অনলাইন সংস্করণ

সার্চ কমিটি থেকে বুলবুলকে অব্যাহতি

বামদিক থেকে দ্বিতীয় (গোলাপি শার্ট, মেহেদি রঙের দাড়ি) কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল। ছবি : কালবেলা
বামদিক থেকে দ্বিতীয় (গোলাপি শার্ট, মেহেদি রঙের দাড়ি) কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল। ছবি : কালবেলা

রাজনীতিকীকরণ থেকে ক্রীড়াঙ্গনকে মুক্ত করতে সার্চ কমিটি গঠন করা হয়েছিল। কিন্তু সরকারের এ প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করছিলেন কমিটির অন্যতম সদস্য কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুল। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এক অফিস আদেশে তাকে সার্চ কমিটি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

দেশের গুরুত্বপূর্ণ বেশকিছু জাতীয় ক্রীড়া ফেডারেশনের শীর্ষ পদে ছিলেন বিগত আওয়ামী লীগ সরকারের অনুসারীরা। রাজনীতিমুক্ত করে প্রকৃত ক্রীড়া সংগঠক দিয়ে ক্রীড়াঙ্গন ঢেলে সাজাতে ২৯ আগস্ট পাঁচ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছিল। গুরুত্বপূর্ণ এ কমিটিতে থাকার পরও কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে ক্রীড়াঙ্গনে বিএনপির নানা কর্মকাণ্ডে নিয়মিত দেখা গেছে। এ ছাড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) নির্বাচন সামনে রেখে বিভিন্ন প্রার্থীর অনুষ্ঠানেও দেখা গেছে সার্চ কমিটির এ সদস্যকে, যা ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত করতে বর্তমান সরকারের প্রচেষ্টাকে প্রশ্নবিদ্ধ করেছে।

এ প্রসঙ্গে ১৭ সেপ্টেম্বর কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলের কাছে ব্যাখ্যা তলব করেছিল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সার্চ কমিটিতে থাকার পরও বাংলাদেশ ফুটবল ফেডারেশন নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বীর প্রার্থিতা ঘোষণাস্থলে উপস্থিত থাকার কথা উল্লেখ করে ওই ব্যাখ্যা চাওয়া হয়েছিল। ব্যাখ্যা প্রদানে তিন কার্যদিবস সময় দেওয়া হয়েছিল।

উপসচিব জগদীশ চন্দ্র দেবনাথ স্বাক্ষরিত অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সার্চ কমিটির সদস্যপদ থেকে কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে জনস্বার্থে নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারিকৃত এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। কাজী মহিউদ্দিন আহমেদ বুলবুলকে অপসারণ করায় সার্চ কমিটির সদস্যসংখ্যা চারে নেমে এসেছে।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভব্য তারিখ

ইরানে মার্কিন হামলায় সম্পৃক্ততার অভিযোগ অস্বীকার কুয়েতের

‘শ্রাবণের মেঘগুলো’ গানে হাজারো শিক্ষিকার প্রতিবাদী পোস্ট 

কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে ইউক্রেনের হামলা, নাবিক নিহত

কৃষি বাংলাদেশের অর্থনীতির প্রধান ভিত্তি: শ্রমমন্ত্রী

ছাতাবোমা / বোতামে চাপ লাগলেই ঘটত বিস্ফোরণ, বেরিয়ে এলো নতুন তথ্য

সুফল আগামী বছরই / রাজশাহীর সুপেয় পানির সংকট কাটাতে দ্রুত এগোচ্ছে মেগা প্রকল্প

বিশ্লেষণ / ইউক্রেনে প্রেসিডেন্টের ক্ষমতা নিয়ে ‘সাপ-ব্যাঙের লড়াই’, কোণঠাসা জেলেনস্কি

বৃষ্টিতে বিপর্যস্ত আইলা কবলিত ৪ গ্রামের ১২ কিমি রাস্তা

আজই বঙ্গভবনকে বিদায় জানাতে পারেন মো. সাহাবুদ্দিন

১০

ছড়িয়ে পড়ছে ফ্রান্স-স্পেনের দাবানল, ঘর ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ

১১

গাজীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

১২

এরবিলে যুক্তরাষ্ট্রের প্রায় সব সামরিক অবকাঠামো ধ্বংসের দাবি ইরানের

১৩

ইউক্রেনের ড্রোন হামলার জেরে ব্যবস্থা নিয়েছিল ফিনল্যান্ড

১৪

চিকিৎসকের ভুলে পঙ্গু হওয়ার পথে ৩ জন, দাবি স্বজনদের

১৫

আলুবোঝাই পিকআপে ৪০ কেজি গাঁজা, আটক ৩

১৬

৩,৩২৪ টাকা কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ইরানের বিরুদ্ধে বড় হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

১৮

পুলিশের অভিযানে হামলা, এসআইকে ছুরিকাঘাত

১৯

বন্যায় চকরিয়ায় ১২ হাজারের বেশি পশু ও হাঁস-মুরগির মৃত্যু

২০
X