স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ০৭:১৩ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ০৭:২২ পিএম
অনলাইন সংস্করণ

নিজেরা সাতে নেমে প্রোটিয়াদের পাঁচে তুলল শান্তরা

বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি : সংগৃহীত

সেপ্টেম্বরের শুরুর দিকে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। আর অক্টোবরের প্রথম দিন ভারতের কাছে ধবলধোলাইয়ের শিকার নাজমুল হোসেন শান্তরা। এমন যাচ্ছেতাই পারফরম্যান্সের প্রভাব পড়েছে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে।

পাকিস্তানের বিপক্ষে জয়ে ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিলের চারে উঠলেও ভারতের কাছে হারে সাতে নেমে গেছে টাইগাররা। এতে উপকার হয়েছে দক্ষিণ আফ্রিকার। বাংলাদেশের হারে পাঁচে উঠে এসেছে দক্ষিণ আফ্রিকা।

আগামী ১৬ অক্টোবর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে প্রোটিয়ারা। ফলে টাইগারদের চেয়ে দুই ধাপ এগিয়ে থেকে ঢাকায় পা রাখতে যাচ্ছে টেম্বা বাভুমার দল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের হিসাব শতকরার হারে হয়, পয়েন্ট নিয়ে নয়। শতকরা পয়েন্ট ৩৪.৩৮ নিয়ে সাতে নেমে গেছে বাংলাদেশ। আর ৩৮.৮৯ শতকরা পয়েন্ট নিয়ে পাঁচে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আর টেবিলের শীর্ষে থাকা ভারতের এখন পয়েন্ট ৭৪.২৪ শতাংশ। ৬২.৫০ শতাংশ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে অস্ট্রেলিয়া।

পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল অংশ নেয় আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান মজবুত করা ভারত টানা তৃতীয় চক্রে ফাইনাল খেলার পথে অনেকটা এগিয়ে।

পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার সামনে দুটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত ঘরের মাঠে ভারতের সঙ্গে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অজিরা।

এ দিকে পাকিস্তানকে হোয়াটওয়াশ করে ফাইনালে খেলার সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে ভারতের কাছে ধবলধোলাইয়ে সে সম্ভাবনা শেষ। তবে আগের দুই চক্রের তুলনায় এবার টাইগারদের পারফরম্যান্স বেশ ভালো।

২০১৯-২১ সালের প্রথম চক্রে কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশ। ২০২১-২৩ সালের দ্বিতীয় চক্রে হারিয়ে ছিল নিউজিল্যান্ডকে। এবার জয় পেয়েছে ৩ ম্যাচে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এটাই হয়তো সিন্থেসিস, আমরা বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১০

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১১

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১২

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৩

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৪

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৫

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৬

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৭

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৮

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৯

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

২০
X