স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১২:৩৬ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাপনের গ্যারেজ থেকে বিদায় তামিম-মমিনুলের

বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মমিনুল হক। ছবি : সংগৃহীত
বাংলাদেশের সাবেক দুই অধিনায়ক তামিম ইকবাল ও মমিনুল হক। ছবি : সংগৃহীত

মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশ ক্রিকেটের দুই সংস্করণে অধিনায়কত্ব ছেড়েছে টেস্ট অধিনায়ক মমিনুল হক এবং ওয়ানডে দলপতি তামিম ইকবাল। তবে তাদের দুজনেরই নেতৃত্ব ছাড়ার মঞ্চ বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের বাসার গ্যারেজ।

বৃহস্পতিবার (৩ আগস্ট) রাত ৭টা ৪৩ মিনিটে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের বাসায় প্রবেশ করেন তামিম ইকবাল খান। দেড় ঘণ্টার রুদ্ধদ্বার বৈঠক শেষে পাপনের গ্যারেজে সংবাদ সম্মেলনে তামিম জানিয়ে দেন তিনি আর অধিনায়কত্ব করবেন না। গত বছর ৩১ মে পাপনের গুলশানের বাসভবনে যান মমিনুল হক। তামিমের মতো বোর্ডপ্রধানের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন হয় সেই গ্যারেজে। সেখানে মুমিনুলও জানিয়ে ছিলেন অধিনায়কত্ব করবেন না।

গতকাল তামিম ইকবাল পাপনের গুলশানের বাড়িতে যাওয়ার আগেই সংবাদকর্মীদের ভিড় জমতে শুরু করে সেখানে। গত বছরেও স্বাভাবিকভাবে সাংবাদিকদের ভিড় ছিল বোর্ড সভাপতির গ্যারেজে। আর এই গ্যারেজ থেকেই বাংলাদেশ ক্রিকেটের দুই সংস্করণের দুজন অধিনায়ক তাদের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন, যা ক্রিকেট বিশ্বে বিরল এক ঘটনা হয়ে রইল।

গত মাসে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডের পর নিজ শহর চট্টগ্রামে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তামিম। কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে পর দিনই সিদ্ধান্ত প্রত্যাহার করেন তিনি। দেড় মাসের ছুটি নিয়ে সপরিবারে চলে যান দুবাইয়ে। সেখান থেকেই লন্ডনে গিয়ে ডাক্তার দেখিয়ে গত সোমবার বিকেলে দেশে ফেরেন এই দেশসেরা ওপেনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X