স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:০৯ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

জ্যোতি-নাহিদার মাইলফলকের ম্যাচে টাইগ্রেসদের জয়

শততম উইকেট শিকারের পর নাহিদা আক্তারকে সতীর্থদের অভিনন্দন। ছবি : সংগৃহীত
শততম উইকেট শিকারের পর নাহিদা আক্তারকে সতীর্থদের অভিনন্দন। ছবি : সংগৃহীত

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে চার আসর পর প্রথম জয় পেলে বাংলাদেশ দল। উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডকে ১৬ রানে হারিয়ে শুভ সূচনা করেছে টাইগ্রেসরা। এ ম্যাচে দুটি মাইলফলক হয় বাংলাদেশের ক্রিকেটারদের।

শততম ম্যাচ খেলতে নামেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। আর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার।

বাংলাদেশের প্রথম নারী ক্রিকেটার হিসেবে এ কীর্তি গড়লেন তিনি। আর সব মিলিয়ে নারীদের ক্রিকেটে ১৪তম।

১০ বছর আর নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৬ ম্যাচ পর পাওয়া এ জয়ে অবদান রাখেন অনেকে। যদিও টস জিতে ব্যাট করতে নামা বাংলাদেশ খুব একটা বড় সংগ্রহ পায়নি। ৭ উইকেটে ১১৯ রান করেন টাইগ্রেসরা। তবে ছোট্ট এই পুঁজি স্কটিশ নারীদের কাছে বড় করে তুলেন বোলারদের কিপটে বোলিং। রান তাড়া করতে নেমে ৭ উইকেট ১০৩ রানে থামে স্কটল্যান্ডের ইনিংস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ সর্বশেষ ম্যাচ জিতেছিল ২০১৪ সালে। সে বার ঘরের আয়োজিত হয়েছিল নারী বিশ্বকাপ। সিলেটে বিশ্বকাপের নবম স্থান নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৭ রানের জয় পেয়েছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) শারজা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে সাথি রানী ও মুরশিদা খাতুনের উদ্বোধনী জুটিতে স্কোর বোর্ডে যোগ হয় ২৬ রান। একবার জীবন পেয়েও ১৪ বলে ১২ রান করে আউট হন মুরশিদা।

দ্বিতীয় উইকেটে সোবনাম মোসতারি সঙ্গে ৪২ রানে গোল করেন সাথি। ৩২ বলে ৩ বাউন্ডারিতে ২৯ রান করে আউট হন তিনি। পরের ওভারে নিজের ভুলে রান আউট হন আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাজ নেহার।

ব্যক্তিগত সর্বোচ্চ ৩৬ (৩৮ বলে) রান করে আউট হন মোসতারি। নিজের শততম টি-টোয়েন্টি ম্যাচে ১৮ বলে ১৮ রান করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। জয়ের জন্য ওভার প্রতি ৬ রান দরকার ছিল স্কটল্যান্ডের। তবে স্কটিশদের বড় পরীক্ষা নেন রিতু মনি। ৪ ওভার বল করে ১৫ রানে ২ উইকেট শিকার করেন ডানহাতি এ মিডিয়াম পেসার।

পাওয়ার প্লেতে ৩১ রান তুললেও ২ উইকেট হারায় প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা স্কটল্যান্ড। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। শেষ ৫ ওভারে স্কটিশদের দরকার ছিল আর শেষ ২ ওভারে ৩১ রান। এই সমীকরণ না মেলাতে পারেনি দলটি। ফলে দীর্ঘ ১০ বছর আর ১৬ ম্যাচ পর বিশ্বকাপে জয় পায় বাংলাদেশ।

রিতু মনির দুটি ছাড়াও ১টি করে উইকেট নিয়েছেন নাহিদা, মারুফা, ফাহিমা ও রাবেয়া। রিতু মনির হাতে ম্যাচসেরার পুরস্কার তুলে দেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় একদিনে ৪ জনের মরদেহ উদ্ধার

বরিশালে নবনিযুক্ত সিভিল সার্জনের অপসারণ দাবি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ

শক্তিশালী গল্পেই কাজ করতে চান সাদিয়া আয়মান

ডিপজলের বিরুদ্ধে মামলা 

ইউরোপের বিভিন্ন দেশ ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ফোক স্টুডিও বাংলায় কাজল আরিফের ‘তোর পিরিতের বিষে’

বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারকে খতমে নবুওয়তের সহায়তা

গণস্বাস্থ্য কেন্দ্রে নিয়ন্ত্রণ নিয়ে ফের উত্তেজনা, ভাঙচুর-দখলচেষ্টার অভিযোগ

নির্ভরা

ব্যর্থ ও ক্লান্ত হয়ে ইরানে হামলা থামিয়েছে যুক্তরাষ্ট্র: তেহরান

১০

বড় চমকে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দল ঘোষণা

১১

সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শন, দুই চিকিৎসক ও নিরাপত্তাকর্মীকে বরখাস্ত

১২

নিজ ঘরে যুবককে গলা কেটে হত্যা

১৩

ধেয়ে আসছে মৌসুমি নিম্নচাপ, বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতিবেগ

১৪

রাষ্ট্রপতিকে আইনের আওতায় আনা যায় না, এটা ‘ভুল কনসেপ্ট’: আখতার হোসেন 

১৫

বাঁশ দিয়ে পিটিয়ে শ্রমিক হত্যা, প্রধান আসামি গ্রেপ্তার

১৬

দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলার উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প

১৭

৮০০ একর জমিতে চায়নিজ ইকোনমিক জোন, নতুন দিগন্তের অপেক্ষায় চট্টগ্রাম

১৮

‘ইসলামাবাদ সমঝোতা লঙ্ঘনের পর মার্কিন নিহত সেনার সংখ্যা ২০০ ছাড়িয়েছে’

১৯

স্থানীয় নির্বাচনেও কারচুপির চেষ্টা হলে প্রতিহত করা হবে: সেলিম উদ্দিন

২০
X