স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৮:৩৬ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৮:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশকে তুলোধুনা ভারতের, ১০ ওভারেই ১৫২ রান

বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো স্টিম-রোলার চালাচ্ছে সঞ্জু-সূর্যকুমার জুটি। ছবি : সংগৃহীত
বাংলাদেশি বোলারদের ওপর রীতিমতো স্টিম-রোলার চালাচ্ছে সঞ্জু-সূর্যকুমার জুটি। ছবি : সংগৃহীত

প্রথম দুই টি-টোয়েন্টির পর তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও ভারতের ব্যাটিং আক্রমণে বিধ্বস্ত বাংলাদেশের বোলিং লাইনআপ। হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের প্রথম ১০ ওভারে বাংলাদেশের ভারত রীতিমতো স্টিম-রোলার চালিয়ে ১৫০ রান পার করেছে স্বাগতিকরা। বিশেষ করে সাঞ্জু স্যামসনের বিধ্বংসী ব্যাটিংয়ে কোনো প্রতিরোধই গড়ে তুলতে পারল না রিশাদ-মুস্তাফিজরা।

শুরুতেই তানজিম সাকিবের বলে অভিষেক শর্মার উইকেট হারালেও ভারতকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারে তাসকিন আহমেদকে পরপর ৪টি চার মেরে ভারতের রানের গতি বাড়িয়ে দেন স্যামসন। তৃতীয় ওভারে তানজিম হাসান অভিষেক শর্মাকে পুল করতে বাধ্য করে মিড উইকেটে শেখ মেহেদির হাতে ক্যাচ ধরিয়ে একমাত্র উইকেটটি তুলে নেন।

এরপর থেকে পুরোপুরি নিয়ন্ত্রণ নেয় ভারত। স্যামসন ও সূর্যকুমারের ৫০ বলে ১৩৩ রানের জুটি কার্যত বাংলাদেশকে ছিটকে ফেলে দেয়। তাসকিনের করা পঞ্চম ওভারে ভারত ২ চার ও ১ ছক্কা আদায় করে নেয়। ষষ্ঠ ওভারে তানজিম সাকিবের বলে সূর্যকুমার মেরে বসেন ৩ চার ও ১ ছক্কা, যা বাংলাদেশের বোলিং আক্রমণকে সম্পূর্ণরূপে ব্যাকফুটে ঠেলে দেয়।

৬ ওভারে ৮২ রান করে ভারত টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে চতুর্থ সর্বোচ্চ পাওয়ারপ্লে স্কোর দাঁড় করায়। এটি ভারতেরও পাওয়ারপ্লেতে নিজেদের সর্বোচ্চ রান, যা তাদের আক্রমণাত্মক মনোভাবের প্রমাণ দেয়। তবে এরপরও ভারত থেমে নেই। এরমধ্যে রিশাদের করা ১০ম ওভারে সঞ্জু স্যামসন পাঁচ ছক্কা হাঁকান। প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার শেষে ভারতের সংগ্রহ ১ উইকেট হারিয়ে ১৬৬ রান।

এই বিধ্বংসী ব্যাটিংয়ের পর বাংলাদেশের সামনে কঠিন চ্যালেঞ্জ দাঁড়িয়ে গেছে, যেখানে তাদের বোলাররা ধারাবাহিকভাবে ব্যর্থ হয়েছে রানের লাগাম টেনে ধরতে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারত থেকে আসা ১৬ ড্রাম ইউএসপি কেমিকেল জব্দ করল বিজিবি

মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

ভাঙ্গা স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে হত্যা মামলা, বিলুপ্ত কমিটি

খামেনির জানাজায় আসা তীর্থযাত্রীদের জন্য ৫ হাজারের বেশি স্কুল খুলে দিল ইরান

‘অ্যান্টি টেররিজম’ ও ‘কাউন্টার টেররিজমের’ হচ্ছে নতুন নাম, বাড়ছে দায়িত্ব

শত কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ব্যারিস্টার ফুয়াদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ

দেশে বাড়ছে জ্বালানি তেলের মজুত

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা, কোন গ্রেডের বেতন কত

ঘর পোড়ার মধ্যে আলু পোড়া

ফুটবল খেলা নিয়ে তর্ক, ঘুসিতে যুবকের নাকের হাড় ভাঙার অভিযোগ

১০

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া, সামনে সুইজারল্যান্ড

১১

আজকের স্বর্ণের বাজারদর

১২

বিয়ে করলেন টেইলর সুইফট ও ট্রাভিস কেলসি

১৩

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল কিশোরের

১৪

ভূমিকম্পে পা হারানো শিশুর মুখে হাসি ফোটালেন রোনালদো

১৫

জুলাই জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী

১৬

যুবলীগ নেতাকে আটকের পর ‘ছেড়ে দিল’ পুলিশ

১৭

গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা 

১৮

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষ, আহত ৭

১৯

খামেনির শেষ বিদায়ে তেহরানে কোটি মানুষের ঢল

২০
X