স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ০৮:২০ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

বিদায়ী ম্যাচে মাহমুদউল্লাহকে বিশেষ সম্মাননা

রিয়াদকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত
রিয়াদকে সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন শান্ত। ছবি : সংগৃহীত

হায়দরাবাদে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য আন্তর্জাতিক টি-টোয়েন্টির বিদায়ী ম্যাচ। দীর্ঘ ও সমৃদ্ধ ক্যারিয়ার শেষে এই ম্যাচের আগে রিয়াদকে বাংলাদেশ দলের পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক প্রদান করা হয়। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজ হাতে রিয়াদের হাতে ক্রেস্ট তুলে দেন।

রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিদায়ী অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক অধিনায়ক এবং ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করা তামিম ইকবালও মাঠে এসে রিয়াদকে অভিনন্দন জানান। রিয়াদের সঙ্গে হাত মিলিয়ে তার প্রতি শ্রদ্ধা জানান তামিম।

মাহমুদউল্লাহ রিয়াদ বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ক্রিকেটার। ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে তিনি দলের অধিনায়ক ছিলেন, তবে ফর্ম হারিয়ে ২০২২ বিশ্বকাপের দল থেকে বাদ পড়েন। এরপর বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি আবার জাতীয় দলে ফিরে আসেন এবং ২০২৪ বিশ্বকাপের স্কোয়াডেও জায়গা করে নেন। তবে বিশ্বকাপে ধারাবাহিকতা ধরে রাখতে না পারা এবং আফগানিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচ ডট বল খেলায় সমালোচনার মুখে পড়েন।

এই ভারত সিরিজের মাধ্যমেই মাহমুদউল্লাহ রিয়াদ তার আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজন আটক

সড়কে ঝরল এসএসসি পরীক্ষার্থীর প্রাণ

আধিপত্য বিস্তারে প্রতিপক্ষের ওপর হামলা-অগ্নিসংযোগ

‘সোনালী অতীত, আলোকিত আগামী’ শীর্ষক স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

জামায়াতের নতুন কর্মসূচি ঘোষণা

জাতীয়তাবাদী আইসিটি ফোরামের ১০১ সদস্যবিশিষ্ট কমিটি পুনর্গঠন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ ফ্যান জোনে বন্দুক হামলায় নিহত ১

ট্রলারসহ ৫ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

হাছান-নওফেলসহ ২২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ মঙ্গলবার

বৈশ্বিক অপরাধ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ

১০

সংকট পেরিয়ে আঞ্চলিক হাব হওয়ার পথে চট্টগ্রাম বন্দর

১১

ভিসা খুলতেই বাড়বে যোগাযোগ: ভারত-বাংলাদেশ সম্পর্কের নতুন গতি

১২

‘বিতর্কিত পেনাল্টি’ দেওয়া সেই রেফারি জাপান-ব্রাজিল ম্যাচে

১৩

ইরান-যুক্তরাষ্ট্রের পরবর্তী বৈঠকের দিনক্ষণ জানালেন ট্রাম্প

১৪

চীন সফরের পর বাংলাদেশ নতুন কূটনীতির পরীক্ষায়

১৫

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৬

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

১৭

পাঠদানের মধ্যেই খুলে পড়ল ফ্যান, প্রাণে বাঁচল শিক্ষার্থীরা

১৮

জাপানের বিপক্ষেও নেইমারকে নিয়ে নেই স্বস্তির খবর 

১৯

অল্প বয়সে চুল পেকে যাওয়ার প্রধান ৪ কারণ

২০
X