স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ১০:১৯ এএম
আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১১:০৩ এএম
অনলাইন সংস্করণ

বিপিএল ড্রাফটের আগে হেলসকে নিয়ে নাটক

অ্যালেক্স হেলস। ছবি : সংগৃহীত
অ্যালেক্স হেলস। ছবি : সংগৃহীত

আর কিছুক্ষণ পরেই শুরু হবে বিপিএলের ১১তম আসরের প্লেয়ার ড্রাফট। তবে এই ড্রাফটে দেশের ক্রিকেটাঙ্গনে বেশ নাটকীয়তার জন্ম দিলেন ইংলিশ ক্রিকেট তারকা অ্যালেক্স হেলস। বিপিএলের আসন্ন মৌসুমে বিয়ের কারণে প্রথমে শোনা গিয়েছিল খেলবেন না তিনি। তবে এবার জানা গেল অন্য কথা।

আসন্ন বিপিএলে রংপুর রাইডার্সের জার্সিতে মাঠ মাতাবেন এই মারকুটে ওপেনার। যদিও এর আগে ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলার কথা ছিল তার, শেষ পর্যন্ত ঢাকা নয় রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগে রোববার (১৩ অক্টোবর) ঢাকা ক্যাপিটালস এক ফেসবুক পোস্টে জানিয়েছিল, বিয়ের কারণে হেলস তাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। তবে রংপুর রাইডার্স ঘোষণা দিয়েছে যে হেলস তাদের দলের অংশ হচ্ছেন। এর আগেও অবশ্য রংপুর রাইডার্সের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে হেলসের। এছাড়া তিনি খুলনার হয়েও বিপিএলে অংশ নিয়েছেন।

রংপুর রাইডার্স ইতোমধ্যেই নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসানকে রিটেইন করেছে, আর অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ও পাকিস্তানের খুশদিল শাহকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে।

অ্যালেক্স হেলস ইংল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্য এবং তিনি বিশ্বব্যাপী বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকেন। ইংল্যান্ডের হয়ে ৭৫ টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে তিনি করেছেন ২০৭৪ রান, যার মধ্যে রয়েছে ১২টি ফিফটি ও একটি সেঞ্চুরি। তার একমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি এসেছে বাংলাদেশের মাটিতে।

রংপুর রাইডার্সের হয়ে তার আগমন বিপিএলের আসন্ন মৌসুমকে আরও রোমাঞ্চকর করে তুলবে। তবে তার বিয়ে নাটক অনেক প্রশ্নের জন্ম দিয়ে গেল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় স্পেনের পক্ষে উল্লাস!

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, উত্তাল ক্যাম্পাস

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপির প্রতিনিধি দলের সাক্ষাৎ

অনলাইন জুয়ায় সর্বস্ব হারিয়ে প্রাণ দিলেন অটোরিকশাচালক

কুয়েতে মার্কিন ঘাঁটিতে নতুন করে ইরানের ড্রোন হামলা

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন এমপি নিপুণ রায় চৌধুরী

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

স্পেন-আর্জেন্টিনা ফাইনালের ভাগ্য গড়ে দিতে পারে যে ৬ দ্বৈরথ

মার্সেলোর মতে চ্যাম্পিয়ন হবে স্পেন

১০

হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার হবে: মোজতবা খামেনি

১১

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

১২

গ্যাসের চুলায় আগুন নেই, ক্ষোভে তিতাস কার্যালয় ঘেরাও

১৩

ইয়াবা সেবনের অভিযোগে আটক ৬, পথেই পালালেন স্বেচ্ছাসেবক দল নেতা

১৪

দিনে কত ঘণ্টা বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়?

১৫

জাবির বাসে লাইভ ট্র্যাকিং সিস্টেম ‘আইট্র্যাকার’ উদ্বোধন

১৬

রূপালী ব্যাংকের ৪০তম বার্ষিক সভা অনুষ্ঠিত

১৭

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ২ ফ্ল্যাটে দুদকের অভিযান

১৮

গোল্ডেন বুট জিততে মেসির সামনে আজ যে সমীকরণ

১৯

তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশে বিরোধীদলীয় নেতার সংহতি ও শুভেচ্ছাপত্র হস্তান্তর

২০
X