স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ১০:০১ পিএম
আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১০:১১ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবকে যে কারণে দেশে আসতে নিরুৎসাহিত করেছেন উপদেষ্টা আসিফ

সাকিবের দেশে না আসার বিষয়টি ব্যাখা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। ছবি : সংগৃহীত
সাকিবের দেশে না আসার বিষয়টি ব্যাখা করলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। ছবি : সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসানের আন্তর্জাতিক টেস্ট ক্যারিয়ার শেষ করার লক্ষ্যে দেশে ফেরার পরিকল্পনা ভালোভাবেই এগোচ্ছিল। তবে শেষ সময়ে শুরু হয় নানা নাটকীয়তা। দীর্ঘ সময়ের আলোচনা ও সবুজ সংকেত পাওয়ার পরও মাঝপথে থেমে যেতে হয় তাকে। দুবাই থেকে আর দেশে ফেরা হলো না এই অলরাউন্ডারের। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটি আপাতত হচ্ছে না। কেন এমন হলো? সেই প্রশ্নের জবাব দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে এক আনুষ্ঠানিক বিবৃতিতে উপদেষ্টা জানান, বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই সাকিবকে দেশে ফিরতে নিরুৎসাহিত করার পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সাকিবের বিরুদ্ধে চলমান বিক্ষোভ ও জনগণের অসন্তোষের কথাও বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, ‘সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে বিদায় নিক, আমিও এটা চাই। কিন্তু সাকিবের রাজনৈতিক অবস্থান এবং সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও তিনি কিছু পদক্ষেপ নিয়েছেন এবং ফেসবুক পোস্টের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছেন, কিন্তু বিক্ষোভগুলো দেখে মনে হচ্ছে তা যথেষ্ট ছিল না। তাই সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজে কোনও অপ্রত্যাশিত ঘটনা এড়াতে বিসিবিকে তাকে দেশে না আসার পরামর্শ দিতে হয়েছে।’

উপদেষ্টা আরও বলেন, ‘খেলোয়াড়দের নিরাপত্তা এবং দেশের আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে সম্মান অক্ষুণ্ণ রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সেগুলোর সমাধান করা উচিত।’

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর মিরপুরে প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। সাকিবের এই ম্যাচের মাধ্যমে টেস্ট ক্রিকেট থেকে বিদায় নেওয়ার কথা ছিল। বিসিবি তাকে নিয়ে টেস্ট স্কোয়াডও ঘোষণা করেছিল। তবে তার দেশে ফেরার প্রক্রিয়া স্থগিত হওয়ায় স্কোয়াডেও পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

এর আগে সাকিব ‘ইএসপিএন ক্রিকইনফো’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি না ভবিষ্যতে কী হবে, তবে এখন মনে হচ্ছে দেশে ফিরছি না।’

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১০

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১১

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১২

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৩

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

১৪

জনগণের পালস বুঝতে ব্যর্থ হয়েছে সরকার: চরমোনাই পীর

১৫

মোহাম্মদপুরে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত

১৬

বিয়ের ৩ দিন পর প্রাণ গেল যুবকের

১৭

ময়নাতদন্তের ফল প্রকাশ / লন্ডনে অতিরিক্ত মাদক ও অ্যালকোহল সেবনে সৌদি যুবরাজের মৃত্যু

১৮

আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে যেসব স্থানে

১৯

ময়মনসিংহে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

২০
X