বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৩, ০৪:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপের সময় পরিবর্তন

এশিয়া কাপ ক্রিকেট। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ ক্রিকেট। ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা-পাকিস্তানের যৌথ আয়োজনে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপ ক্রিকেট প্রতিযোগিতা। ইতোমধ্যে এশিয়ান ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। আগামী ৩০ আগস্ট মাঠে গড়ানোর কথা থাকলেও মাত্র তিন সপ্তাহ আগে সূচিতে কিছুটা পরিবর্তন এসেছে। আগামী ৩০ আগস্ট স্বাগতিক পাকিস্তান ও নেপাল প্রথম ম্যাচে মুখোমুখি হবে। নতুন প্রকাশিত সূচি অনুযায়ী প্রতিটি খেলা ভারতীয় সময় বিকেল ৩টা থেকে শুরু হবে। সোমবার (৮ আগস্ট) এশিয়া কাপের সম্প্রচারকারী টিভি চ্যানেল স্টার স্পোর্টস সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে জানায়, এশিয়া কাপের সব ম্যাচ ভারতের সময় বিকেল ৩টায় মাঠে গড়াবে। অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় খেলাগুলো দেখতে পারবেন দর্শকরা। ওয়ানডে বিশ্বকাপের কারণে এবার ৫০ ওভারের ফরম্যাটে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। ফাইনালসহ মোট ১৩ ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাকিস্তান আয়োজন করবে চারটি ম্যাচ। বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। ১৭ সেপ্টেম্বর ফাইনাল খেলাটিও শ্রীলঙ্কায় অনুষ্ঠিহ হবে। এ ছাড়া সূচি অনুযায়ী, চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচে মাঠে নামবে শ্রীলঙ্কার ক্যান্ডিতে। মোট ছয়টি দল অংশগ্রহণ করবে এবারের এশিয়া কাপে। বাংলাদেশের গ্রুপে রয়েছে আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। এ ছাড়া ভারতের গ্রুপে রয়েছে পাকিস্তান এবং নেপাল। ভারত গ্রুপ পর্বের দুটি ম্যাচই ক্যান্ডিতে খেলবে। ৩০ আগস্ট শুরু হয়ে ১৭ আগস্ট পর্দা নামবে এশিয়া কাপের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১০

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১১

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১২

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৩

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৪

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৫

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৬

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৭

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

১৮

২০২৬ সালের প্রথমার্ধে আইডিএলসি ফাইন্যান্সের ২৬ শতাংশ প্রবৃদ্ধি

১৯

এক অগ্নিকাণ্ডেই ভেঙে গেল ৬ পরিবারের স্বপ্ন

২০
X