স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০৬:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মিরপুরে সাকিবের খেলতে না পারা নিয়ে বিসিবি সভাপতির মন্তব্য

সাকিব আল হাসান ও ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান ও ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে খেলেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা ছিল সাকিব আল হাসানের। এই লক্ষ্যেই প্রথম টেস্টের স্কোয়াডে সাকিবকে অন্তর্ভুক্তও করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে ঘটে গেল নাটকীয় পরিবর্তন। দেশের অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ নিরাপত্তার কারণে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দেন।

এদিকে বুধবার (৩০ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবি সভাপতি ফারুক আহমেদ এ বিষয়ে কথা বলেন। তিনি বলেন, ‘এটা আইন-শৃঙ্খলা বাহিনী, সরকার এবং সাকিব আল হাসানের মধ্যে একটি বিষয় ছিল। বিসিবি হিসেবে আমাদের কেবল সহায়ক ভূমিকা রাখা সম্ভব। আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম সাকিব যেন দেশের মাটিতে খেলেই টেস্ট থেকে অবসর নিতে পারে।’

ফারুক আহমেদ আরও বলেন, ‘আমি নিজের অবস্থান থেকে যথাসাধ্য চেষ্টা করেছি। তবে সাকিব শুধু একজন খেলোয়াড়ই নয়, গত সরকারের সময়ে তিনি এমপি ছিলেন, এবং সেটা একটি আলাদা গুরুত্ব তৈরি করে। আমার দৃষ্টিকোণ থেকে সাকিবকে মাঠে নামানো উচিত ছিল, কিন্তু সরকারের সঙ্গে বোর্ডের অবস্থান আলাদা।’

সাবেক ক্রিকেটার হিসেবে সাকিবের অবসরের বিষয়টি ঘরের মাঠে হলে তা ভালো হতো বলে মনে করেন ফারুক। তিনি আরও বলেন, ‘সে দীর্ঘ ১৭ বছর ধরে দেশের হয়ে খেলেছে এবং দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তার পরিচিতি আছে। তবে পরিস্থিতি এমন ছিল যে শেষ মুহূর্তে তিনি দেশে আসতে পারেননি। এটি সম্পূর্ণরূপে একটি আইনগত বিষয় ছিল, যেখানে বোর্ডের হস্তক্ষেপের সুযোগ ছিল না।’

ফারুক আহমেদ মন্তব্য করেন, ‘যেহেতু সাকিব দেশে আসেননি, তাই এই ব্যাপারে বেশি আলোচনা করার প্রয়োজন নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রথম মাইগ্রেশন ফিল্ম ফেস্টিভ্যালে ‘বৈদেশ’

সাংহাই পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিলেন আব্বাস আরাঘচি

জলাবদ্ধতায় পরীক্ষা: কুমিল্লা সরকারি মহিলা কলেজের ৭ শিক্ষক বদলি

পদত্যাগের ৯০ দিনের মধ্যেই নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: স্পিকার

ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ওপর পাল্টা হামলা, নিহত ১

ইয়ামালের বাবা হওয়া নিয়ে প্রচারিত ছবিটি এআই জেনারেটেড: রিউমর স্ক্যানার

ইসলামী আন্দোলন বাংলাদেশ লক্ষ্মীপুর জেলার কমিটি ঘোষণা

গুরুত্বপূর্ণ ম্যাচে বেটিং সন্দেহ, তদন্তের মুখে বিশ্বচ্যাম্পিয়নরা

মারা গেলেন দুবারের সাবেক মেয়র

এক ইলিশ ৬ হাজার ৮২৫ টাকায় বিক্রি

১০

কমছে সুনামগঞ্জের নদ-নদীর পানি 

১১

সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরলেন স্পিকার

১২

সবজির বাজারে আগুন, ক্রেতাদের নাভিশ্বাস

১৩

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

১৪

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

১৫

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

১৬

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

১৭

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

১৮

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

১৯

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০
X