মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৫ পিএম
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১১:০৮ পিএম
অনলাইন সংস্করণ

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ ভিত্তিহীন বলে দাবি বিসিবির

সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি : সংগৃহীত

সম্প্রতি দেশের সংবাদমাধ্যমে বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন নিয়ে কাউন্টি ক্রিকেটে সন্দেহ দেখা দিয়েছে এরকম সংবাদ প্রকাশিত হলে তা নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। খবরে দাবি করা হয়, সাকিবের বোলিং অ্যাকশন ইংল্যান্ডে কাউন্টি চ্যাম্পিয়নশিপে প্রশ্নবিদ্ধ হয়েছে এবং তাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হতে পারে। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এ ধরনের তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।

সোমবার (৪ নভেম্বর) বিসিবি জানায়, সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে এখন পর্যন্ত কোনো রিপোর্ট তাদের কাছে আসেনি। বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বলেন, ‘সাকিবের বোলিং নিয়ে কোনো প্রশ্ন বা রিপোর্ট বিসিবিতে আসেনি। ইংল্যান্ডের কাউন্টি দল সারে কিংবা আইসিসির পক্ষ থেকে এমন কোনো তথ্য আমাদের জানানো হয়নি। এটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ।’

গত সেপ্টেম্বরে সারের হয়ে ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে খেলেছিলেন সাকিব, যেখানে দুই ইনিংসে ৯ উইকেট নেন তিনি। এই ম্যাচে প্রায় ৬৩.২ ওভার বল করেন সাকিব, যা পুরো ম্যাচের মোট ওভারের একটি উল্লেখযোগ্য অংশ। বিসিবি কর্তৃপক্ষ জানায়, যদি তার বোলিং অ্যাকশন সন্দেহজনক হতো, তাহলে আম্পায়াররা তাৎক্ষণিকভাবে রিপোর্ট করতেন এবং সংশ্লিষ্ট ক্লাব ও বোর্ডকে বিষয়টি জানানো হতো। কিন্তু এ ধরনের কোনো রিপোর্ট আসেনি।

রাবিদ ইমাম আরও জানান, ‘সাকিবের অ্যাকশন সন্দেহজনক হলে ভারতের বিপক্ষে সাম্প্রতিক দুই টেস্টে তার খেলা সম্ভব হতো না। কিন্তু তিনি ওই সিরিজে দুই টেস্টেই বোলিং করেছেন—প্রথম ম্যাচে ২১ ও দ্বিতীয় ম্যাচে ১৪ ওভার। কাজেই এই সংবাদের কোনো ভিত্তি নেই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১০

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১১

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১২

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

১৩

বিশ্বকাপে হাইড্রেশন ব্রেক : কারও কাছে আশীর্বাদ, কারও কাছে অভিশাপ

১৪

আইএটি-বুয়েটের ‘এআই যুগে শিক্ষা গবেষণা ও উন্নয়ন’ বিষয়ক সেমিনার

১৫

বিশ্বকাপ উপলক্ষে বিনামূল্যে স্পোর্টস মেডিসিন বোর্ড কনসালটেশন গঠন

১৬

শিক্ষা অফিসারদের গাফিলতিতে অনুদান থেকে বঞ্চিত মেধাবী শিক্ষার্থীরা

১৭

সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেননি মোজতবা খামেনি, কী বলছে যুক্তরাষ্ট্র

১৮

দাস বাণিজ্যের রুট থেকে বিশ্বকাপের মহামঞ্চে কেপ ভার্দের অভিষেক

১৯

গ্রাহকদের জন্য সুখবর দিল ইসলামী ব্যাংক 

২০
X