স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানের বিপক্ষে যে একাদশ নিয়ে নামতে পারে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট দল । ছবি: সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দল বুধবার (৬ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামতে প্রস্তুত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়। তবে এখনো কোনো নির্দিষ্ট একাদশ নিয়ে নিশ্চিত তথ্য জানানো হয়নি।

শারজাহর ধীরগতির উইকেটে বাংলাদেশের জন্য পূর্ণাঙ্গ পেস আক্রমণ নিয়ে খেলতে নামা ঠিক সমুচীন হবে না। স্কোয়াডে থাকা পেসার নাহিদ রানা ও স্পিনার নাসুম আহমেদ ভিসা সমস্যার কারণে সংযুক্ত আরব আমিরাতে যেতে পারেননি, যা দলের পরিকল্পনায় প্রভাব ফেলেছে। ফলে বাংলাদেশকে দুই স্পিনারের কম্বিনেশন নিয়েই মাঠে নামতে হবে। মেহেদী হাসান মিরাজ ও রিশাদ হোসেনের স্পিন জুটি নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও, এই ম্যাচে বিকল্প স্পিনার নেওয়ার সুযোগ নেই কোচ ফিল সিমন্সের।

শারজাহতে বর্তমানে যে ১৩ জন খেলোয়াড় রয়েছেন, তাদের মধ্যে শুধু দুইজনই স্পিনার। তাই তিনজন পেসার নিয়ে ৫০ ওভারের বোলিং কোটা পূরণ করার পরিকল্পনা রয়েছে। তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম নিশ্চিতভাবেই শুরুর একাদশে থাকছেন বলে ধারণা করা হচ্ছে।

ব্যাটিং অর্ডারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। সম্ভাব্য একাদশে আরও দেখা যেতে পারে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম ও তাওহীদ হৃদয়কে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা 

তেলের দাম আরও কমেছে, বাজারে স্বস্তি

ডিআর কঙ্গোকে হারিয়ে নকআউট পর্বে কলম্বিয়া

স্কুল-কলেজের পরীক্ষার নতুন তারিখ ঘোষণা

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরানের প্রতিরক্ষা নিয়ে কথা বলার সুযোগ নেই: পেজেশকিয়ান

হত্যা মামলার আসামি গ্রেপ্তার

বিশ্বকাপে মেসির মুখোমুখি হওয়া দারুণ হবে: রোনালদো

এরবিলের নতুন আকর্ষণ ‘হ্যাঙ্গিং গার্ডেনস অব ব্যাবিলন’

শীর্ষ সন্ত্রাসী যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার

১০

প্রকৃতি মাতানো অনিন্দ্যসুন্দর প্রজাপতি ‘ডোরাকাটা বাঘ’

১১

পে-স্কেল নিয়ে বসছে সভা, আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

১২

সেতুর অভাবে দুর্ভোগে ১০ গ্রামের মানুষ, অর্ধশতক ধরে নৌকাই ভরসা

১৩

১০ হাজার মানুষকে বাংলাদেশে পাঠিয়েছি: শুভেন্দু

১৪

ভয়াবহ রূপ নিচ্ছে যমুনা নদীর ভাঙন

১৫

ইরানের পারমাণবিক স্থাপনা পরিদর্শন করবেন আইএইএর পরিদর্শকরা: ট্রাম্প

১৬

কংগ্রেসের অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুদ্ধ নয়, প্রস্তাব পাস

১৭

মালদ্বীপ প্রবাসীদের রেমিট্যান্স প্রেরণ সহজ করতে হাইকমিশনের উদ্যোগ

১৮

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল গ্রেপ্তার

১৯

ফিলিস্তিনি শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালাচ্ছে ইসরায়েল

২০
X