স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের গোপন প্রস্তুতি

অনুশীলনে ভারতের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত
অনুশীলনে ভারতের ক্রিকেটাররা। ছবি : সংগৃহীত

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে এখন অস্ট্রেলিয়ায় আছে ভারতীয় দল। সেখানে অনুশীলনও শুরু করেছে তারা। ভারত সিরিজের প্রথম টেস্ট খেলবে পার্থে। ২২ নভেম্বর শুরু হবে সেই টেস্ট। ম্যাচ শুরুর আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল। সেটা বাতিল করে দুই দলে ভাগ হয়ে গোপনে অনুশীলন ম্যাচ খেলবে ভারত।

অভিনব সেই অনুশীলনের খবর কেউ যেন না জানতে পারে, সেই পদক্ষেপও নিয়েছে ভারত। শোনা যাচ্ছে, গোপন প্রস্তুতি নেওয়ার পরিকল্পনার কারণেই নাকি ভারত ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ বাতিল করে রোহিত শর্মার দল। প্রস্তুতি ম্যাচ বাতিলের জন্য সুনীল গাভাস্কারের সমালোচনাও শুনতে হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমে কিংবদন্তি ওপেনার লিখেছিলেন, ‘পার্থে ভারত ‘এ’ দলের বিপক্ষে ভারতীয় দলের অনুশীলন ম্যাচ বাতিলের সিদ্ধান্তটা মেনে নেওয়া কঠিন। ম্যাচ খেলার থেকে ভালো অনুশীলন কিছু হতে পারে না। নেটে যতই অনুশীলন করা হোক, ম্যাচের মতো হয় না। অনেকক্ষণ নেটে সময় কাটানোর পরও ম্যাচ খেলতে নেমে অল্প রানে আউট হয় ব্যাটাররা। যে কারণে ভারত বিদেশের মাটিতে বারবার প্রথম টেস্ট হারে। তারপর সিরিজে ফেরে। এ কারণেই অনুশীলন ম্যাচ খেলাটা জরুরি ছিল।’

কিংবদন্তি ওপেনার আরও লিখেছেন, ‘এটা ঠিক, ভারত ‘এ’ দলের বোলাররা হয়তো মূল দলের ব্যাটারদের খুব কঠিন পরীক্ষার মুখে ফেলবে না। মূল ব্যাটারদের চোট লাগুক, সেটা চাইবে না ওরা। কিন্তু তবুও ম্যাচ খেলা জরুরি। কারণ, নেটে একজন ব্যাটার তিন-চারবার আউট হলেও খেলতে পারে। তাই অনেক চাপমুক্তভাবে ব্যাট করে তারা। ম্যাচ খেললে সেটাই বদলে যায়। মানসিকতায় বদল হয়। ম্যাচ খেলার অভিজ্ঞতা তৈরি হয়। বোলাররাও একটা ছন্দ পায়।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতাকে স্বাগত জানালেন এরদোয়ান

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

১০

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১১

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১২

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৪

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৫

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৬

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৭

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৮

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৯

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

২০
X