ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৩, ১২:১৮ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

সমর্থকদের জন্য উন্মুক্ত বিশ্বকাপ ট্রফি

বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ভক্তদের জন্য প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত
বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ভক্তদের জন্য প্রদর্শিত হচ্ছে বিশ্বকাপের ট্রফি। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের ট্রফিটি বর্তমানে ১০০ দিনের বিশ্ব ভ্রমণে আছে। চলমান এই বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে থাকা বিশ্বকাপ ট্রফিটি ইতোমধ্যে পদ্মা সেতুতে আইসিসির আনুষ্ঠানিক ফটোসেশন এবং মিরপুর হোম অফ ক্রিকেটে দেশের ক্রিকেট সংশ্লিষ্ট ব্যক্তিদের সংস্পর্শে এসেছে। তবে বিশ্বকাপ যাদের জন্য এখন পর্যন্ত সেই সাধারণ মানুষ সোনালি ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ পায়নি।

অধিক সংখ্যক মানুষকে ট্রফি দেখানো এবং ছবি তোলার সুযোগ করে দিতে তাই ট্রফি ট্যুরের শেষ দিনে আজ (বুধবার) ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। বসুন্ধরায় এই প্রদর্শনী সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। সেখানে নির্দিষ্ট একটি দূরত্ব থেকে ভক্তরা ট্রফির সঙ্গে ছবি তুলতে পারবে। এজন্য লাগবে না কোনো টিকিট বা বাড়তি কোনো খরচ।

আরও পড়ুন : মিরপুরে বিশ্বকাপ ট্রফি হাতে পেল টাইগাররা

এর আগে রোববার (৬ আগস্ট) মধ্যরাতে বাংলাদেশে আসে বিশ্বকাপ ট্রফি। আইসিসির নিয়ম অনুযায়ী কোনো একটা বিশেষ স্থানে বা স্থাপনার সামনে বিশ্বকাপের ট্রফি নিয়ে ফটোসেশন করার রীতি আছে। এর আগেরবার জাতীয় সংসদ ভবনের সামনে ট্রফির ফটোসেশন করা হয়েছিল। এবার বেছে নেওয়া হয় দেশের অন্যতম আইকনিক স্থাপনা ও গর্বের প্রতীক পদ্মা সেতুকে। গত বছরের ২৫ জুন উদ্বোধন হওয়া ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতুতে সোমবারে দুপুর থেকে বিকেল পর্যন্ত থাকে ট্রফিটি।

তিন দিনের সফরের দ্বিতীয় দিন (মঙ্গলবার) ট্রফিটি নেওয়া হয় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে ছবি তোলার সুযোগ করে দেওয়া হয় ক্রিকেটার, বিসিবি পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, ক্রিকেট সংগঠক ও ক্রীড়া সাংবাদিকদের।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১০

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১১

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১২

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৩

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৪

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৫

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৬

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৭

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৮

ইতিহাসের এই দিনে

১৯

আজকের নামাজের সময়সূচি

২০
X