বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

২০ বলের ১৯টিই ডট সঙ্গে ৩ উইকেট, অনন্য রেকর্ড জনসনের

অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন। ছবি : সংগৃহীত
অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন। ছবি : সংগৃহীত

স্বপ্নের মতো একটা সপ্তাহ পার করছেন অস্ট্রেলিয়ান পেসার স্পেনসার জনসন। রোববার কানাডার গ্লোবাল টি-টোয়েন্টির ফাইনাল খেললেন। পর দিন অজিদের টি-টোয়েন্টি দলে ডাক পান। তার দুদিন পরে ইংল্যান্ডে চলমান দ্য হানড্রেডে ওভাল ইনভিন্সিবলে যোগ দেন এই অজি পেসার। তারপরে যা করলেন রীতিমতো রুপকথার জন্ম দিলেন স্পেন্সার।

বুধবার (৯ আগস্ট) ইংল্যান্ডে দ্য হানড্রেডে টুর্নামেন্টে ম্যানচেস্টার অরিজিনালসের বিপক্ষে ২০ বলের মধ্যে ১৯টি করলেন ডট, সঙ্গে তুলে নিলেন ৩টি উইকেট। যা হানড্রেডের সবচেয়ে ইকোনমিক্যাল স্পেল। জনসন ২০ বলের ১০টা বলই করেছেন ইংল্যান্ডের বিধ্বংসী ব্যাটার জস বাটলার ও ফিল সল্টকে। প্রতিযোগিতায় তিন আসরের মধ্যে ২০ বলে কম রান এবং বেশি ডট বল করার রেকর্ড আর কারো নেই।

পাকিস্তানি পেসার ইহসানউল্লাহর ইনজুরিতে পড়ায় অজি পেসার স্পেন্সারকে দলে ভেড়ায় ওভাল ইনভিন্সিবল। এর আগে কখনো ইংল্যান্ডেই পা রাখেননি সদ্য গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও মেজর ক্রিকেট লিগ খেলা ২৭ বছর বয়সী পেসার। মাত্র একদিন ইনডোরে অনুশীলন করেই মাঠে নামেন অজি পেসার। মাঠে নেমেই বাটলার-সল্ট-টার্নারদের সামনে আগুনের গোলা নিক্ষেপ ছুড়েন স্পেন্সার জনসন।

ম্যাচ শেষে স্পেন্সার সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এই মুহূর্তে কোনো ভাষা খুঁজে পাচ্ছি না। মনে হচ্ছে, কিছুই বুঝতে পারছি না, সবকিছু ঝাপসা লাগছে। নিজেকে চিমটি কেটে দেখছি সত্যি কি না। চোটের কারণে অনেক কঠিন সময় মাঠের বাইরে থাকতে হয়েছে। এই ২৭ বছর বয়সে দেখছি জীবনের অন্য এক দিক। এখন স্রেফ নিজের খেলা আমি উপভোগ করছি এবং এখানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি।’

ম্যানচেস্টার অরিজিনালসকে ৯৪ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওভাল ইনভিন্সিবল। ওভালের ১৮৬ রানের জবাবে অজি পেসার স্পেন্সারের তোপে মাত্র ৯২ রানে অলআউট হয়েছে বাটলারের ম্যানচেস্টার।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১০

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১১

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১২

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৩

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৪

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৫

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৬

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৭

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৮

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

১৯

পাঁচ তারকা বিচারক নিয়ে শুরু হচ্ছে ‘ভয়েজ অব বাংলাদেশ’

২০
X