স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ নভেম্বর ২০২৪, ০৯:৩১ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএল নিলামে সাকিবের জন্য হতাশার দিন

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

আইপিএল নিলামের দ্বিতীয় দিনটা বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য হতাশার গল্প নিয়ে হাজির হয়েছে। সবচেয়ে বড় চমক ছিল সাকিব আল হাসানের নামই নিলামে না তোলা। আইপিএলে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ও সফল ক্রিকেটারের এই ঘটনা বিস্ময় জাগিয়েছে।

আইপিএল মঞ্চে সাকিব আল হাসান বাংলাদেশের সবচেয়ে উজ্জ্বল নাম। দীর্ঘদিন ধরে এই প্রতিযোগিতায় মাঠ কাঁপিয়েছেন তিনি। কিন্তু এবার তার নামই নিলামে তোলা হয়নি, যা ভক্ত ও ক্রিকেট বিশ্লেষকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।

নিলামের এক্সিলারেটেড রাউন্ডে ডাক উঠেছিল বাংলাদেশের পেসার মোস্তাফিজুর রহমানের। ২ কোটি রুপি ভিত্তিমূল্যের এই অভিজ্ঞ পেসারকে কোনো ফ্র্যাঞ্চাইজি দলে নেয়নি। তরুণ লেগ-স্পিনার রিশাদ হোসেনের ভাগ্যও ছিল একই। তার ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যে কেউ আগ্রহ দেখায়নি।

সাকিব ছাড়াও বাংলাদেশের বাকি ক্রিকেটারদের নাম নিলামে ডাকা হয়নি। মেহেদী হাসান মিরাজের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে।

সাকিবের মতো অনেক বড় তারকাই নিলামে দল পাননি। কিউই ব্যাটার কেন উইলিয়ামসন, ভারতীয় ব্যাটার পৃথ্বী শ, আজিঙ্কা রাহানে, ফাফ ডু প্লেসির মতো খেলোয়াড়রাও দল পাননি।

সৌদি আরবের জেদ্দায় বসেছে এবারের আইপিএল নিলামের মঞ্চ। দুই দিনে ৫৭৭ জন খেলোয়াড় নিলামে তোলা হবে, যেখানে বিদেশিদের জন্য সুযোগ রাখা হয়েছে মাত্র ৭০ জনের।

সাকিবের নিলামে নাম না তোলা এবং অন্য বাংলাদেশি ক্রিকেটারদের দল না পাওয়া দেশের ক্রিকেটের জন্য চিন্তার বিষয়। এই অবস্থায় বাংলাদেশি ক্রিকেটারদের ভবিষ্যৎ আইপিএলে কতটা উজ্জ্বল হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-চীন শিল্পাঞ্চলে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের আশা সরকারের: অর্থমন্ত্রী

ইরানি জাহাজে ইউক্রেনের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া 

উচ্চ মাধ্যমিকের ২ পক্ষের সংঘর্ষ, ৩ জনকে হল থেকে বহিষ্কার

সাতক্ষীরায় ‘মাদকবিরোধী সপ্তাহ’ ঘোষণা খুলনা রেঞ্জ ডিআইজির

আন্দোলনের হুঁশিয়ারি প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার নিয়োগপ্রত্যাশীর

লন্ডনে ওয়াটফোর্ড বাংলাদেশি অ্যাসোসিয়েশনের উদ্যোগে ঐতিহ্যবাহী চট্টগ্রামের মেজবান

স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় প্রাণ গেল স্বামীর

চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের ২ সহযোগী গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

এইচএসসির কারণে কুড়িগ্রামে ৭ দিনের লোডশেডিং স্থগিত

হাওরাঞ্চলে এক মাসে শিক্ষার মানোন্নয়ন না হলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী ববি

১০

অস্ত্রের আস্তানায় র‍্যাবের হানা, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৫

১১

সৌদি আরবের তেল স্থাপনা লক্ষ্য করে ইরাক থেকে ড্রোন হামলা

১২

শুধু সরকার পরিবর্তনের জন্য জুলাই বিপ্লব হয়নি : গোলাম পরওয়ার

১৩

দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত বেড়ে ২

১৪

লক্ষ্মীপুর / ‘টাকার বিনিময়ে’ প্রবাসীদের দিয়ে যুবদলের কমিটি, ১৬ নেতার পদত্যাগ

১৫

বাংলাদেশ-চীন অর্থনৈতিক অঞ্চল কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে: স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিশ্বকাপ পরবর্তী স্নায়ুযুদ্ধ / স্পেনের ওপর প্রতিশোধ নিল আর্জেন্টিনা

১৭

বাংলাদেশ মাদ্রাসা সংরক্ষণ পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

১৮

দাবি নিষ্পত্তিতে গতি আনতে না পারলে বিমা খাতে আস্থা ফিরবে না

১৯

সড়কে প্রাণ গেল দুই বোনসহ ৩ জনের

২০
X