ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এশিয়া কাপ স্কোয়াডে থাকছেন না আফিফ-মাহমুদুল্লাহ

এশিয়া কাপ দলে আফিফ-মাহমুদুল্লাহর জায়গা দেখেন না বিসিবি সভাপতি। ছবি : সংগৃহীত
এশিয়া কাপ দলে আফিফ-মাহমুদুল্লাহর জায়গা দেখেন না বিসিবি সভাপতি। ছবি : সংগৃহীত

এশিয়া কাপ ও ওয়ানডে বিশ্বকাপের জন্য অধিনায়ক চূড়ান্ত হওয়ার পর এবার অপেক্ষার পালা দল ঘোষণার। কোচ এবং নির্বাচকদের সাথে মিলে এশিয়া কাপের বাংলাদেশ দলও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে। এই দলে জায়গা পেয়েছেন ১৭ ক্রিকেটার। যেখানে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেনদের জায়গা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

আজ শুক্রবার গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি। এশিয়া কাপের দল চূড়ান্ত হলেও তা আজ প্রকাশ করেনি ক্রিকেট বোর্ড। তবে সাকিব আল হাসানকে অধিনায়ক ঘোষণা করার পর আজ অবশ্য স্কোয়াড কেমন হবে সে নিয়ে কিছুটা ধারণা দিয়েছেন বিসিবি সভাপতি, 'কিছু নাম আছে যেগুলো দলে অবধারিত ভাবেই থাকবে। যেমন- চার থেকে পাঁচজন পেসার, সাকিব-মিরাজসহ তিনজন স্পিনার। দুই ওপেনারের সঙ্গে একজন বিকল্প ওপেনার নিলে হয়ে যায় ১০ জন। তিনে নাজমুল শান্ত, পাঁচে তাওহীদ হৃদয় ও ছয়ে মুশফিকুর রহিমকে নিলে ১৩ জনের নাম তো এমনিতেই এসে যায়।'

এসব কিছু বিবেচনা করে এশিয়া কাপের দলে মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের থাকার জায়গা দেখছেন না বলে ইঙ্গিত করেছেন পাপন। তার মতে ১৭ জনের স্কোয়াডের বাইরে যদি অতিরিক্ত ক্রিকেটের হিসেবে দলের সঙ্গে কাউকে নেওয়া হয় তাহলে সেই তালিকায় জায়গা পেতে পারেন মাহমুদউল্লাহ, আফিফ হোসেনরা।

তিনি বলেন, 'অতিরিক্ত ক্রিকেটারের কথা যদি বলেন তাহলে মাহমুদউল্লাহ আছে, আফিফ-শামীম পাটোয়ারী আছে। কিন্তু আমারতো ১৭ জনের বেশি নেওয়ার সুযোগ নেই। তারপরও তাদের আমার স্কোয়াডে নিতে হতে পারে। এমনকি মোসাদ্দেকের নামও আছে এখানে।'

এ ছাড়াও তিনি সমর্থকদের দলের ওপর আস্থা রাখতে বলেন, ‘কিছু খেলোয়াড় আছে যাদের স্কোয়াডে নিলে খেলাতেই হবে। নিয়ে গিয়ে বসিয়ে রাখতে পারবেন না। তাহলে বাদ দেবেন কাকে? বিশ্বাস রাখেন দলের ওপরে। আমি মনে করি আমাদের যে দলই খেলবে, ভালো খেলবে’।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১০

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১১

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১২

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৩

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৪

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৫

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৬

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

১৭

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

১৮

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

২০
X