স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৫, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মাঠে তামিমের সাথে সেই ঘটনা নিয়ে যা বললেন সাব্বির

দু‘জনের মধ্যে আলোচিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত
দু‘জনের মধ্যে আলোচিত সেই মুহূর্তটি। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম পর্বের প্রথম দিনেই বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ফরচুন বরিশাল বনাম ঢাকা ক্যাপিটালস ম্যাচে মাঠে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। বাংলাদেশের দুই ক্রিকেটার সাব্বির রহমান এবং তামিম ইকবালের মধ্যে ঘটে যাওয়া ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় মুহূর্তেই ছড়িয়ে পড়ে। তামিমের আগ্রাসী আচরণ নিয়ে সমালোচনা হলেও সাব্বির বিষয়টি হালকাভাবেই নিয়েছেন।

একটি বেসরকারি টেলিভিশনে সাক্ষাৎকারে সাব্বির বলেন, ‘মাঠের ঘটনাগুলো সেখানেই শেষ হয়ে যায়। তামিম ভাই আমার শ্রদ্ধেয় বড় ভাই এবং দেশের একজন কিংবদন্তি ক্রিকেটার। হিট অব দ্য মোমেন্টে ঘটনাটি ঘটেছে, কিন্তু আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নিইনি। আমাদের সম্পর্ক খুবই ভালো এবং ভবিষ্যতেও এটি অটুট থাকবে।’

ঘটনার সূত্রপাত হয় ম্যাচের দ্বিতীয় ইনিংসের নবম ওভারে। ১৪০ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করছিল ফরচুন বরিশাল, তখন ক্রিজে ছিলেন তামিম ইকবাল এবং ডেভিড মালান। একটি বল ঠেকানোর পর সাব্বির সেটি উইকেটরক্ষক বা বোলারের কাছে না পাঠিয়ে সামনের দিকে ফেলে দেন। ক্রিকেটের পরিভাষায় এটি “ফেইক ফিল্ডিং” বলে পরিচিত, যা ব্যাটসম্যানকে বিভ্রান্ত করার কৌশল হতে পারে।

তামিম বিষয়টি ভালোভাবে নেননি। উত্তেজিত হয়ে সাব্বিরকে উদ্দেশ্য করে বলেন, ‘বেশি লাগতে যেও না সাব্বির, বেশি লাগতে যেও না।’এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে শুরু করে।

ঘটনার পর সাব্বির তামিমের দিকে এগিয়ে গেলে ঢাকার অধিনায়ক থিসারা পেরেরা দ্রুত হস্তক্ষেপ করেন। তিনি সাব্বিরকে থামিয়ে দিয়ে পরিস্থিতি শান্ত করেন। ফিল্ড আম্পায়াররাও এ সময় ভূমিকা রাখেন।

সাক্ষাৎকারে সাব্বির আরও বলেন, ‘তামিম ভাই দেশের জন্য যা করেছেন, তা অসাধারণ। এমন ক্রিকেটার আর আসবে না। এই ঘটনাটি হিট অব দ্য মোমেন্ট ছিল এবং এতে আমি কোনো ক্ষোভ পুষে রাখছি না।’

তামিমের এমন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বিষয়টিকে পেশাদার আচরণের পরিপন্থী বলে উল্লেখ করেছেন। তবে সাব্বিরের ইতিবাচক মনোভাব বিষয়টিকে কিছুটা স্বাভাবিক করেছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১০

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১১

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১২

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৩

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৪

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৫

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৬

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৭

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৮

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

১৯

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

২০
X