বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫, ০১:৫২ পিএম
অনলাইন সংস্করণ

দ্বিতীয় ম্যাচেও ওয়েস্ট ইন্ডিজের কাছে জ্যোতিদের বিশাল হার

হতাশার সাগরে ডুবিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত
হতাশার সাগরে ডুবিয়ে ম্যাচ হেরেছে বাংলাদেশ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ নারী দল যেন ক্যারিবীয় দাপটের সামনে দাঁড়াতেই পারছে না। প্রথম ম্যাচে ডিয়ান্দ্রা ডটিন একাই তছনছ করেছিলেন বাংলাদেশের বোলিং লাইনআপ। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে সেই ধ্বংসযজ্ঞে এবার যোগ দিলেন কিয়ানা জোসেফ। দুজনের বিধ্বংসী ব্যাটিংয়ে সেন্ট কিটসে বাংলাদেশকে রীতিমতো উড়িয়ে দিয়ে ২০১ রানের পাহাড় গড়ে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। জবাবে, মাত্র ৯৫ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। ফলে ১০৬ রানের বিশাল ব্যবধানে হেরে সিরিজ খুঁইয়েছে টাইগ্রেসরা।

রানের ব্যবধানে টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানের হার। এর আগে ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৩২ রানে পরাজিত হয়েছিল বাংলাদেশ। শুধু তাই নয়, এই ম্যাচেই আরেকটি তিক্ত রেকর্ড গড়েছে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো তাদের বিপক্ষে কোনো দল ২০০ রান ছাড়িয়ে গেল। এর আগে ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া বাংলাদেশের বিপক্ষে ১৮৯ রান করেছিল, যা এতদিন সর্বোচ্চ ছিল।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেনার কিয়ানা জোসেফ ৩৬ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, যেখানে ছিল ৯টি চার ও ২টি ছক্কা। অধিনায়ক হেইলি ম্যাথুসও ছিলেন আগ্রাসী মেজাজে, ১৮ বলে করেন ২৭ রান। শেমাইনে ক্যাম্পবেলের বিদায়ের পর ডটিনের সঙ্গে কিয়ানা ২৭ বলে ৬৩ রানের ঝড়ো পার্টনারশিপ গড়েন।

আগের ম্যাচে ২২ বলে ৫১ রান করা ডটিন এবারও ছিলেন দুর্বার। মাত্র ২০ বলে ৪৯ রান করে বাংলাদেশের বোলারদের দুঃস্বপ্নে পরিণত হন তিনি।

২০১ রানের বিশাল লক্ষ্যে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে বাংলাদেশ। একমাত্র শারমিন আক্তারই কিছুটা প্রতিরোধ গড়তে পেরেছেন, ২৫ বলে ২২ রান করেন তিনি। দুই অঙ্ক ছুঁতে পেরেছেন আর মাত্র তিনজন—স্বর্ণা আক্তার (১৬), অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১০) এবং রাবেয়া খান (১১)।

বিশাল পরাজয়ের পর টাইগ্রেসদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে শনিবার বাংলাদেশ সময় সকালে। এবার কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ? নাকি ক্যারিবীয় ঝড়ে আবারও বিধ্বস্ত হতে হবে তাদের?

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, পেলেন প্রতিমন্ত্রীর পদমর্যাদা

ঘরে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে ৯ মাসের শিশুর মৃত্যু

শিক্ষকদের বাড়ি ভাড়া নিয়ে মাউশির বিজ্ঞপ্তি

জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ হয়নি: ছাত্র জমিয়ত

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে নিহত বেড়ে ৮ 

‘ওসমান হাদীকে ঢাকা-৮ থেকে সরে দাঁড়াতে বলেছিলেন জুবায়ের’

উজানের ঢলে হু হু করে বাড়ছে তিস্তার পানি, প্লাবিত হচ্ছে চর-দ্বীপচর

শিক্ষার্থীদের বিক্ষোভে কার্যালয় ছাড়লেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মনিরুজ্জামান

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের সম্মাননা

এন. মোহাম্মদ গ্রুপের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প 

১০

বাকিতে জ্বালানি তেল না পেয়ে পাম্প বন্ধের হুমকি যুবদল নেতার

১১

বিশ্বকাপের মধ্যেই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে নামল এফবিআই

১২

মেসিদের হারানোর পরিকল্পনা জানালেন সুইস কোচ

১৩

অস্ট্রেলিয়ার নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালু হচ্ছে ২৫ অক্টোবর

১৪

জাতিসংঘে বাংলাদেশ / ‘পাঁচ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও তিস্তা প্রকল্পে অগ্রাধিকার’

১৫

‘বাংলার রসনা বিলাস ২.০’  / খাঁটি বাঙালি খাবার ফিরিয়ে আনছে হলিডে ইন ঢাকা সিটি সেন্টার

১৬

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যা পরিস্থিতির অবনতি

১৭

অযোধ্যায় রাম মন্দিরের টাকা চুরি করে প্রেমিকাকে আইফোন উপহার

১৮

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

১৯

‘লোকে বলে প্রেম আমি বলি জ্বালা’, আত্মজীবনী নিয়ে এলেন ফেরদৌসী রহমান

২০
X