স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০১:৪৯ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৩, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বিশ্বকাপ নিয়ে ডি ভিলিয়ার্সের ভবিষ্যদ্বাণী

অবাক করা চার সেমিফাইনালিস্ট দিলেন এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত
অবাক করা চার সেমিফাইনালিস্ট দিলেন এবি ডি ভিলিয়ার্স। ছবি : সংগৃহীত

ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনও মাস দেড়েক বাকি। তবে এর মধ্যেই দামামা বাজতে শুরু করেছে এই আসরের। নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী প্রত্যেকটি দলই। উচ্ছ্বাস থেমে নেই সমর্থকদেরও। ভবিষ্যদ্বাণী এবং মতামত পোষণ করতে শুরু করেছেন অনেকেই। যার মধ্যে রয়েছেন বর্তমান সাবেক অনেক ক্রিকেটারই। এবার এই তালিকায় যোগ দিলেন সাবেক প্রোটিয়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স।

আসন্ন এই আসরের সম্ভাব্য সেমিফাইনালিস্টের তালিকা জানালেন দক্ষিণ আফ্রিকার সাবেক এই মারকুটে ব্যাটার। এ ছাড়া তার চোখে ফাইনালের সবচেয়ে যোগ্য দুই দলের নামও জানিয়েছেন এই কিংবদন্তি।

যেহেতু নিজেদের ঘরের মাঠে বিশ্বকাপ, এ ছাড়া ক্রিকেটেরও সবচেয়ে বড় পরাশক্তি-সব দিক থেকেই মেগা এই টুর্নামেন্টটিতে ফেবারিট হিসেবেই খেলতে নামবে ভারত। আর তাই স্বাভাবিকভাবেই টিম ইন্ডিয়াকে প্রথম সেমিফাইনালিস্ট হিসেবে রাখছেন ডি ভিলিয়ার্স। তবে ভিলিয়ার্সের শেষ চারের বাকি তিন দল একটু অন্যরকমই বলতে হবে। সেমিফাইনালিস্ট হিসেবে তিনি বেছে নিয়েছেন উপমহাদেশের বাইরের তিন দলকে। ভিলিয়ার্সের চোখে ভারত ছাড়া সেমিফাইনালের বাকি তিন দল হতে যাচ্ছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা।

নিজের ইউটিউব চ্যানেলে করা এক প্রশ্নোত্তর পর্বে ভিলিয়ার্স বলেন, “ভারত, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া বড় তিনটি দলকেই আমার সবচেয়ে যোগ্য মনে হচ্ছে। তারপর আমি রাখব দক্ষিণ আফ্রিকাকে। যদিও পাকিস্তানের ভালো সুযোগ আছে বলে মনে করি।” তবে এই ব্যাটিং গ্রেট পাকিস্তান থেকে এগিয়ে রাখছেন নিজ দেশ দক্ষিণ আফ্রিকাকে।

তিনি বলেন, আমি উপমহাদেশের বাইরের তিনটি দলকে রাখছি যা খুবই ঝুঁকিপূর্ণ। তবে আমি এই সিদ্ধান্তেই অটল থাকছি কারণ আমার মনে হয় উইকেটটি ভালো হবে। আমি মনে করি না টুর্নামেন্টের সময়কালে খারাপ উইকেট দেখব।

ডি ভিলিয়ার্স বিশ্বকাপের ফাইনালিস্ট কারা হবে সে নিয়েও ভবিষ্যদ্বাণী করেছেন । তার মতে, শিরোপার লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে ডি ভিলিয়ার্সের চাওয়া নিজের দেশ ফাইনালে থাকুক। তিনি বলেন, আমাদের টিমটা কিছুটা অনভিজ্ঞ হলেও ভালো দল নিঃসন্দেহে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাক ড্রাইভারকে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১০

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১১

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১২

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৩

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৪

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৫

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৬

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৭

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৮

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

১৯

ইতিহাসের এই দিনে

২০
X