ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

রোমাঞ্চ ছাপিয়ে ফাইনালে চিটাগং

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

চোট নিয়ে মাঠ ছাড়ার দুই বল পরেই আবারও মাঠে ফেরেন আলিস আল ইসলাম। ১ বলে তখন চিটাগং কিংসকে করতে হতো ৪ রান। নেমেই মুশফিক হাসানকে চার হাঁকিয়ে চিটাগংকে ফাইনালে তুললেন আলিস। পেন্ডুলামের মতো ঝুলতে থাকা ম্যাচের শেষ হাসিটা হাসল চিটাগং। খুলনা টাইগার্স শুধু তাকিয়ে দেখেই গেল। অথচ ম্যাচ জয়ের প্রায় ধারপ্রান্তেই ছিলেন মেহেদী হাসান মিরাজরা।

মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে শেষ বলে জিতেছে চিটাগং। আগে ব্যাটিং করে ৬ উইকেটে স্কোর বোর্ডে ১৬৩ রান তোলে খুলনা। জবাবে চিটাগং জেতে ২ উইকেট বাকি রেখেই। ২০১৩ সালের পর আবারও বিপিএলের ফাইনাল খেলবে চট্টগ্রামের এই ফ্র্যাঞ্চাইজিটি। অল্প বাজেটের দল নিয়েও যে ফাইনালে খেলা যায়—তার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবেন মোহাম্মদ মিঠুনরা।

আগে ব্যাটিং করা খুলনার ইনিংসে হোঁচট শুরুতেই। ৪২ রানে ৪ উইকেট হারায় তারা। ১৭ ওভারেও তাদের রান ছিল মাত্র ১১৫। শেষ তিন ওভারে রীতিমতো ঝড় তোলেন হেটমায়ার। বিনুরা ফার্নান্দো, শরিফুল ইসলামদের তুলোধুনো করে দলকে দেখান লড়াইয়ের পথ৷ রান তাড়া করা চট্টগ্রামের শুরুটা ছিল দাপুটে। পারভেজ হোসেন ইমন ও গ্রাহাম ক্লার্ক ব্যর্থ হলেও খাজা নাফে ও হোসাইন তালাতে লড়াইয়ে ছিল তারা। মাঝে ৫ ওভারে ২৫ রানে পাঁচ ব্যাটারকে হারায় তারা। শেষ ৬ বলে ১৫ রানের সমীকরণ। প্রথম তিন বলে ৭ রান নিয়ে নেয় চিটাগং কিংস। আলিস চোট নিয়ে উঠে যান। শরীফুল চার হাঁকিয়ে পরের বলে ক্যাচ দিলে আবারও ফেরেন আলিস। এবার জিতিয়ে মাঠ ছাড়েন।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে কী ঘটেছিল

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X