স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৪৫ পিএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

ফাইনালে আগে বোলিং করবে তামিমের বরিশাল

টসের দৃশ্য। ছবি: সংগৃহীত
টসের দৃশ্য। ছবি: সংগৃহীত

আর কিছুক্ষণের মধ্যেই পর্দা নামবে বিপিএলের ১১তম আসরের। জমজমাট ফাইনালে মুখোমুখি তামিম ইকবালের ফরচুন বরিশাল ও মিঠুনের চিটাগং কিংস। দীর্ঘ এক যুগ পর বিপিএলে ফিরে শিরোপা জয়ের স্বপ্ন দেখছে চিটাগং, অন্যদিকে বরিশাল চাইছে ধারাবাহিকতা ধরে রাখতে।

সেই ধারাবাহিকতায় শুক্রবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচের টস ভাগ্যে জয়ী হয়েছে ফরচুন বরিশাল। অধিনায়ক তামিম ইকবাল ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে একাদশে কোনো পরিবর্তন আনেনি বরিশাল, দলে নেই জেমি নিশাম।

খুলনার বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন আলিস আল ইসলাম। তাকে ফাইনালে পাচ্ছে না চিটাগং। তার পরিবর্তে একাদশে ফিরেছেন অলরাউন্ডার নাঈম ইসলাম।

অন্যদিকে ফাইনালের আগে নিউজিল্যান্ড অলরাউন্ডার জেমস নিশামকে নিয়ে আসে বরিশাল। তবে তাকে ছাড়াই শিরোপা মহারণে নামছে দলটি। বরিশালের একাদশে নেই কোনো পরিবর্তন।

টস পর্বে ব্রডকাস্টারকে তামিম জানান মূলত উইনিং কম্বিনেশন বজায় রাখতে একাদশে কোনো পরিবর্তন আনেনি বরিশাল।

প্রায় এক দশক পর বিপিএলে ফেরা চিটাগং কিংস প্রথম দুই আসরে অংশ নিয়েছিল। ২০১৩ সালে ফাইনালে উঠলেও ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে ৫২ রানে হারতে হয়েছিল তাদের। দীর্ঘ ১১ বছর পর ফেরার পর থেকেই দুর্দান্ত ক্রিকেট খেলছে তারা, যার পুরস্কার হিসেবে জায়গা করে নিয়েছে ফাইনালে।

ফরচুন বরিশাল আসরে নেমেছিল বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে। গতবার ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নের মুকুট পরেছিল তারা। যদিও তার আগের একবার কুমিল্লার কাছেই ফাইনালে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। এবারও শক্তিশালী দল গঠন করে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই খেলছে বরিশাল। দলটির ধারাবাহিক পারফরম্যান্স প্রমাণ করে, কেন তারা টুর্নামেন্টের অন্যতম ফেভারিট। এটি বরিশালের পঞ্চম ফাইনাল, আরেকটি ট্রফি জয়ের লক্ষ্যে আজ মাঠে নামছে তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X