বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪৪ পিএম
আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

তাসকিনের পর নাহিদের উইকেট শিকার, চাপে কিউইরা

উইলিয়ামসনের উইকেটের পর নাহিদের উল্লাস। ছবি : সংগৃহীত
উইলিয়ামসনের উইকেটের পর নাহিদের উল্লাস। ছবি : সংগৃহীত

চ্যাম্পিয়ন্স ট্রফির গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের ইনিংস শুরুটা একেবারেই ভালো হলো না। বাংলাদেশের দেওয়া ২৩৭ রানের সল্প লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারায় কিউইরা। তাসকিন আহমেদের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন উইল ইয়াং। এরপর নাহিদ রানার ওভারে সাজঘরে ফিরে যান কিউইদের সেরা ব্যাটার কেইন উইলিয়ামসন।

তৃতীয় ওভারের তৃতীয় বলে উইলিয়ামসনকে ক্যাচ আউট করেন মুশফিকুর রহিম। নাহিদের ১৪৭.৫ কিমি গতির ইনসুইঙ্গারে ব্যাটের কানা ছুঁয়ে বল যায় উইকেটরক্ষকের হাতে। মাত্র ৫ রান করেই বিদায় নেন কিউই গ্রেট। তার বিদায়ের পর চাপে পড়ে যায় নিউজিল্যান্ড।

এর আগে প্রথম ওভারে উইকেট মেইডেন নেন তাসকিন। তার করা ইনিংসের প্রথম ওভারের শেষ বলে দুর্দান্ত এক ইনসুইং ডেলিভারিতে বোল্ড হন কিউই ওপেনার উইল ইয়াং।

রাওয়ালপিন্ডিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ ‘এ’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানে থামে বাংলাদেশ। কিউইদের আমন্ত্রণে প্রথমে ব্যাট করে টাইগাররা ৫০ ওভারে ৯ উইকেটে ২৩৬ রান সংগ্রহ করে।

ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্তর ব্যাটে ভর করে এগিয়ে যায় বাংলাদেশ। ৭৭ রানের ধৈর্যশীল ইনিংস খেলেন তিনি, ৯টি চারের মার থাকলেও ছিল না কোনো ছক্কা। জাকের আলীর ৪৫ রানের কার্যকরী ইনিংস আর রিশাদ হোসেনের ২৬ রানের ক্যামিও বাংলাদেশকে চ্যালেঞ্জিং স্কোর এনে দেয়।

নিউজিল্যান্ডের বোলারদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর ছিলেন মাইকেল ব্রেসওয়েল। তিনি ১০ ওভারে মাত্র ২৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। ও’রউর্ক ২টি ও ম্যাট হেনরি, কাইল জেমিসন ১টি করে উইকেট নেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সড়কে ঝরে গেল বাংলাদেশি নবীন ডাক্তারের প্রাণ

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সোকসাসের স্টুডিওর তালা ভাঙল ডিবেটিং ক্লাব

কাফরুলে যুবদলকর্মী হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল কালীগঞ্জের ৪ যুবক

বৃষ্টি হলেই ডুবে লক্ষ্মীপুর বাস টার্মিনাল, গর্ত-কাদায় চরম ভোগান্তি

শাহজালাল বিমানবন্দরে ৪৩২ গ্রাম স্বর্ণ উদ্ধার

দেশে ফেরা প্রসঙ্গে সাকিব / অনেকে ‘ভয় পায়’, এই কারণেই সুযোগটা হচ্ছে না

সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতি নির্বাচনের দাবি ইসলামী আন্দোলনের

আসছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, দেখা যাবে যেসব দেশ থেকে

এনসিপির গাড়িবহরে হামলা, সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন সারজিস

ভারতে ফোনে কথা বলায় ব্যাঘাত, ৩ বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যা

১০

১১ দলীয় জোট থেকে লেবার পার্টির বহিষ্কার চান দেওনার পীর

১১

কাপ্তাই উপজেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

১২

শাকিবের সঙ্গে রোমান্সে ছিল না কোনো অস্বস্তি, জানালেন সাবিলা নূর

১৩

রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে সংবাদ সম্মেলন, ৬ দফা দাবি

১৪

ভারতে কারাভোগের পর দেশে ফিরলেন ৫ বাংলাদেশি নারী 

১৫

যমুনা নদীর বাঁধে ফের ভাঙন, আতঙ্কে নদীপাড়ের মানুষ

১৬

কুলাউড়া পৌর বিএনপির কমিটি স্থগিত

১৭

সারা অ্যাডভারটাইজিংয়ের এমডি আনোয়ার হোসেন মিন্টু আর নেই

১৮

লক্ষ্মীপুরে ১৬ নেতার পদত্যাগের পর যুবদলের কমিটি বিলুপ্ত 

১৯

শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নে নতুন নীতিমালা

২০
X