স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

আরেকটি ইনজুরি শেষ করে দিতে পারে বুমরাহর ক্যারিয়ার!

জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত
জাসপ্রীত বুমরাহ। ছবি : সংগৃহীত

ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহর পিঠের চোট নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। নিউজিল্যান্ডের সাবেক পেসার শেন বন্ড সতর্ক করেছেন যে, যদি একই জায়গায় আবার চোট লাগে, তাহলে সেটি তার ক্যারিয়ার শেষ করে দিতে পারে। ইতিমধ্যে বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের এক্সিলেন্স সেন্টারে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে রয়েছেন বুমরাহ।

ভারতের হয়ে শেষবার জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে খেলেছিলেন বুমরাহ। সেই ম্যাচের দ্বিতীয় দিনে স্ক্যানের জন্য মাঠ ছাড়তে হয়েছিল তাকে। প্রথমে চোটটিকে মাংসপেশির খিঁচুনি হিসেবে ধরা হলেও পরে জানা যায়, এটি স্ট্রেস-জনিত ইনজুরি। এ কারণে তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেও ছিটকে যেতে হয়।

সাবেক এই কিউই গতি তারকা শেন বন্ড, যিনি নিজেও ক্যারিয়ারে পিঠের চোটে ভুগেছিলেন, জানিয়েছেন যে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে এখন থেকেই বুমরাহর ওয়ার্কলোড সঠিকভাবে সামলাতে হবে। তার মতে, ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্ট থাকলেও বুমরাহকে টানা দুইটির বেশি খেলানো উচিত হবে না।

‘সে ভারতের সেরা বোলার, কিন্তু যদি একই জায়গায় আবার চোট লাগে, তবে সেটা হয়তো তার ক্যারিয়ারের জন্য ভয়ানক হতে পারে। এমনকি হয়তো সেই জায়গায় আরেকটি অস্ত্রোপচার করাও সম্ভব হবে না,’ বলেন বন্ড।

আগামী ২৮ জুন থেকে ৩ আগস্ট পর্যন্ত ইংল্যান্ডের মাটিতে পাঁচটি টেস্ট খেলবে ভারত। সাম্প্রতিক অস্ট্রেলিয়া সিরিজে বুমরাহ ১৫১ ওভার বল করেছিলেন, যার মধ্যে মেলবোর্নে একাই ৫২ ওভার বোলিং করেন। এই ধকল মাথায় রেখে ভারতীয় দলকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বন্ড, যেন বুমরাহর ফিটনেস সঠিকভাবে ম্যানেজ করা যায় এবং দীর্ঘ সময়ের জন্য তাকে পাওয়া যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

মালদ্বীপের সামুদ্রিক পর্যটনে বাংলাদেশি মোশারফ হোসেনের সাফল্যের দীপ্ত পদচারণা

গুদামে আটকা ৩৪০ টন চাল / মেয়াদোত্তীর্ণ ডিওতে খাদ্য সহায়তা থেকে বঞ্চিত উপকারভোগীরা

‘লোকসানের আলু’ মহাসড়কে, হিমাগার ভাড়া বৃদ্ধির প্রতিবাদে অবরোধ

১০

বিছানায় মুক্তিপণের চিঠি, ময়লার ভাগাড়ে মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ

১১

ঢাকার ১২০ গুরুত্বপূর্ণ স্পটে বসছে এআই ক্যামেরা

১২

উজবেকিস্তানের বিপক্ষে বিরতির পরও এগিয়ে আছে কলম্বিয়া

১৩

পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান

১৪

ধর্ষণে শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সেই নেতাকে অব্যাহতি

১৫

২০৩০ বিশ্বকাপ খেলবেন কি না, নিজেই জানালেন মেসি

১৬

তেলের দাম আবারও কমেছে, যুদ্ধবিরতি চুক্তির প্রভাবে বাজারে স্বস্তি

১৭

তিন দিন ধরে নিখোঁজ গৃহবধূ, থানায় জিডি

১৮

নতুন দায়িত্বে সমাজকল্যাণমন্ত্রী ডা. জাহিদ

১৯

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার ১৪ দফা প্রকাশ, কে কী সুবিধা পেল

২০
X