স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ১০:০১ পিএম
অনলাইন সংস্করণ

ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত পিসিবির, হতাশ ক্রিকেটাররা

পিসিবি ভবন। ছবি : সংগৃহীত
পিসিবি ভবন। ছবি : সংগৃহীত

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) হঠাৎ করেই ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি উল্লেখযোগ্য পরিমাণে কমিয়ে দিয়েছে। এবার ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচপ্রতি মাত্র ১০ হাজার পাকিস্তানি রুপি (প্রায় ৪৩৪০ টাকা বাংলাদেশি মুদ্রায়) পাবেন, যা আগের তুলনায় ৭৫ শতাংশ কম। গত আসরে একই টুর্নামেন্টে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচপ্রতি ৪০ হাজার রুপি (প্রায় ১৭,৩৬০ টাকা) পেতেন।

ম্যাচ ফি কমানোর সিদ্ধান্ত শুধু মূল খেলোয়াড়দের ক্ষেত্রেই নয়, রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়েছে। এবারের আসরে তাদের ম্যাচপ্রতি ৫০০০ রুপি (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২১৭০ টাকা) দেওয়া হবে।

এমন বড় ধরনের পরিবর্তন স্বাভাবিকভাবেই ক্রিকেটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে। তবে পিসিবির এক কর্মকর্তা জানিয়েছেন, এটি কোনো আর্থিক সংকটের কারণে নেওয়া হয়নি। বরং বোর্ডের যুক্তি, ঘরোয়া ক্রিকেটে প্রতিযোগিতার সংখ্যা বেড়ে যাওয়ায় ক্রিকেটারদের আয়ের সুযোগও স্বাভাবিকভাবেই বেশি হয়েছে।

তবে পিসিবির বর্তমান সভাপতি মহসিন নাকভির অধীনে বোর্ডের ব্যয় যে হারে বেড়েছে, তাতে ঘরোয়া ক্রিকেটারদের পারিশ্রমিক এতটা কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। নাকভি দায়িত্ব নেওয়ার পর স্টেডিয়াম সংস্কার, বিদেশি কোচদের নিয়োগ ও ছাঁটাই, পরামর্শকদের মোটা অঙ্কের বেতনসহ বিভিন্ন খাতে বিপুল অর্থ ব্যয় করেছে পিসিবি। জানা গেছে, পাঁচজন পরামর্শকের বেতন বাবদ প্রতি মাসে বোর্ডের ব্যয় হচ্ছে ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ২১ লাখ ৭০ হাজার টাকা বাংলাদেশি মুদ্রায়)।

এর আগে ২০২২-২৩ মৌসুমে ঘরোয়া ক্রিকেটের জন্য ম্যাচ ফি নির্ধারণ করা হয়েছিল বেশ ভালো পরিমাণে। তখন ন্যাশনাল টি-টোয়েন্টি কাপে অংশ নেওয়া ক্রিকেটাররা ম্যাচপ্রতি ৬০ হাজার রুপি পেতেন, আর প্রথম শ্রেণির ক্রিকেটে কায়েদ-ই-আজম ট্রফিতে ম্যাচ ফি ছিল ১ লাখ রুপি।

১৮ দলের অংশগ্রহণে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের নতুন মৌসুম। লাহোর, ফয়সালাবাদ ও মুলতানের তিনটি ভেন্যুতে মোট ৪০টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ফাইনাল ২৭ মার্চ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৌলভীবাজার সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি

বিএনপির মিছিলে ছাত্রলীগের হামলা, আহত ১০

তুরাগে ৭ লাশের গুজব রটনাকারীদের ধরতে সহযোগিতা চাইল জিএমপি

দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রীর

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সামার ট্রাইমিস্টার ২০২৬-এর নবীনবরণ অনুষ্ঠিত

রাজধানীতে সাবেক সংসদ সদস্য আটক

ইউনিকো হসপিটালে ন্যাশনাল ওয়ার্কশপ অন ক্রিটিক্যাল কেয়ার নার্সিং অনুষ্ঠিত

ঘরে এসির ভেতরে মিলল চারটি কালনাগিনী

‘আমি মাঠ ছাড়লেই নামবে নেইমার’

ইসরায়েলের আগামী নির্বাচনেই কি সমাপ্ত হচ্ছে ‘নেতানিয়াহু অধ্যায়’? 

১০

অবশেষে আইসিসিকে দেওয়া বুলবুলের চিঠি নিয়ে মুখ খুলল বিসিবি

১১

জড়িত থাকলে সর্বোচ্চ শাস্তি চাই, না হলে সম্মান ফিরিয়ে দিন : সাবেক ছাত্রদল নেতা সামির

১২

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৩

৩টি নতুন ধানের জাত উদ্ভাবন 

১৪

ম্যাসাচুসেটসে কেপ ভার্দিয়ানদের উল্লাসে গোলাগুলি, গুলিবিদ্ধ ৪

১৫

নাসীরুদ্দীন পাটোয়ারীকে ঘিরে ছাত্রদলে বিভক্তি, ফেসবুকে তুমুল আলোচনা

১৬

বিবাহিত ছেলের প্রেমে পড়া নিয়ে যে উপদেশ প্রভার

১৭

রাকসু জিএস আম্মারকে সতর্ক করলেন ভিপি

১৮

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা, সন্দেহভাজনের ছবি প্রকাশ

১৯

ফেনীতে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩

২০
X