স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ০১:৩৬ পিএম
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ০২:২১ পিএম
অনলাইন সংস্করণ

এখনও শঙ্কা মুক্ত নন তামিম, আছেন নিবিড় পর্যবেক্ষণে

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের হৃদযন্ত্রে দুটি ব্লক ধরা পড়েছে। চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে একটি ব্লকে রিং পরানো হয়েছে, আর অন্যটি বেলুনের সাহায্যে ক্লিয়ার করা হয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন, তবে এখনই তাকে শঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলে জানা গেছে।

সোমবার (২৪ মার্চ) বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ চলাকালীন হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তামিম। দ্রুত তাকে সাভারের ফজিলাতুন্নেছা হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার হার্টে দুটি ব্লক ধরা পড়ে।

চিকিৎসকরা জানিয়েছেন, তার এনজিওপ্লাস্টি সম্পন্ন হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। বিসিবি কিংবা তার পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি না এলেও জানা গেছে, তার অবস্থা কিছুটা স্থিতিশীলের দিকে।

এদিকে সোমবার (২৪ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল-ক্লিনিক শাখার পরিচালক ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান জানান তামিম একিউট এমআই বা হার্ট অ্যাটাকের শিকার হন, যা কার্ডিয়াক অ্যারেস্টের কারণ হয়ে দাঁড়ায়। দ্রুত চিকিৎসার অংশ হিসেবে তার প্রাইমারি পিসিআই করা হয়। পরে পরীক্ষা-নিরীক্ষায় দেখা যায়, এলসিএক্স ধমনিতে ব্লক রয়েছে। জরুরি ভিত্তিতে সেখানে একটি স্টেন্ট (রিং) বসানো হয়, যা হার্টে রক্ত প্রবাহ স্বাভাবিক করতে সহায়তা করে।

ডা. মঈনুল আহসান আরও জানান, প্রথমবার হাসপাতালে আসার পর তামিম ফিরে যান, তবে পরে আবার কার্ডিয়াক অ্যারেস্ট হলে তাকে পুনরায় ভর্তি করা হয়। এ সময় ১৫ মিনিট ধরে তাকে সিপিআর দেওয়া হয়। অবস্থা সংকটাপন্ন থাকায় সঙ্গে সঙ্গেই নিবিড় পর্যবেক্ষণ ইউনিটে (সিসিইউ) স্থানান্তর করা হয়। তার পরিবারের পাশাপাশি বিকেএসপি পরিচালকের সাথেও যোগাযোগ রাখা হচ্ছে।

বর্তমানে তামিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও তিনি এখনো পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১০

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১১

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১২

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৩

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৪

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৫

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৬

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

১৭

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

১৮

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

১৯

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

২০
X