স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ১২:৪৩ এএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০৪:৫১ এএম
অনলাইন সংস্করণ

তামিমের অপারেশন সম্মতিপত্রে সাক্ষর করেন দেবব্রত

তামিম ইকবাল ও দেবব্রত পাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল ও দেবব্রত পাল। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের বড় সংকট মুহূর্তে এগিয়ে এলেন দেবব্রত পাল। দেশের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর জরুরি ভিত্তিতে অপারেশন দরকার ছিল—কিন্তু সই করার মতো পরিবারের কেউ তখনও হাসপাতালে পৌঁছাতে পারেননি। এমন পরিস্থিতিতে ডিপিএলের ম্যাচ রেফারি দেবব্রত পাল সম্মতিপত্রে স্বাক্ষর করে বড় বিপদ এড়ানোর পথ তৈরি করেন।

বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ম্যাচ চলাকালীন হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম। দ্রুত সাভারের কেপিজে হাসপাতালে নিয়ে গেলে সেখানে হার্ট অ্যাটাক ধরা পড়ে এবং চিকিৎসকেরা জানান, অবিলম্বে এনজিওপ্লাস্টি করে রিং পরানো দরকার।

কিন্তু অপারেশন শুরুর আগে প্রয়োজন ছিল পরিবারের পক্ষ থেকে সম্মতির স্বাক্ষর। দুর্ভাগ্যবশত, তামিম তখন পরিবারের সদস্যদের কাছ থেকে দূরে ছিলেন—তার স্ত্রী, বড় ভাই নাফিস ইকবাল বা রক্ত সম্পর্কের কেউই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। চিকিৎসকদের মতে, সময়ের দেরি হলে বিপদ আরও ভয়ংকর হতে পারতো। সেখানে দেবব্রত পালের তাৎক্ষণিক সিদ্ধান্তে বেঁচে গেলেন তামিম!

এই সংকটময় পরিস্থিতিতে ডিপিএলের ম্যাচ রেফারি দেবব্রত পাল সামনে এগিয়ে আসেন। সাবেক এই প্রথম শ্রেণির ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক পরিবারের পক্ষে বন্ডে স্বাক্ষর করেন এবং চিকিৎসকদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুযোগ করে দেন।

ফলে সময় নষ্ট না করে চিকিৎসকরা জরুরি এনজিওপ্লাস্টি করেন এবং তামিমের হার্টে রিং পরান। চিকিৎসকেরা জানিয়েছেন, একশতভাগ ব্লকেজ থাকলেও সেটি সফলভাবে ঠিক করা গেছে।

দেবব্রত পালের তাৎক্ষণিক সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনারকে বড় বিপদ থেকে রক্ষা করেছে। তামিম এখন ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং স্বজনদের সঙ্গে কথা বলছেন।

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা এখন কৃতজ্ঞ সেইসব চিকিৎসক ও ক্রীড়া সংশ্লিষ্টদের প্রতি, যারা সংকট মুহূর্তে সঠিক সিদ্ধান্ত নিয়ে তামিমের জীবন রক্ষায় ভূমিকা রেখেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জে মহিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন ঢাকা

১৮ জুলাই: অভ্যুত্থানের প্রথম বিজয় এসেছিল বরিশাল বিশ্ববিদ্যালয়ে

বরিশালে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ শনিবার

ঝিনাইদহে ওসির সামনে ২ সাংবাদিকের ওপর হামলা

আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী

কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন সভাপতি সাঈদ-সম্পাদক জসিম

জুলাই আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনীতি নয়: ডা. জাহিদ

ভাড়া বাসা থেকে নারীর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

যমুনার পানি বৃদ্ধি: আমনের বীজতলা তলিয়ে বিপাকে কৃষক

আই হ্যাভ এ প্ল্যান: লেবারের নতুন নেতা অ্যান্ডি বার্নহাম

১০

বগুড়ায় পরীক্ষা শুরুর ২২ মিনিট পর প্রশ্ন বিতরণ, এসিল্যান্ড প্রত্যাহার

১১

কারাগারের দেয়াল টপকে পালালেন আসামি

১২

শিশুর পা মুচড়ে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত সেই চাচি গ্রেপ্তার

১৩

সুব্রত বাইনের ‘সেকেন্ড ইন কমান্ড’ বাপ্পি গ্রেপ্তার

১৪

আইনমন্ত্রীর পরিচয়ে প্রতারণা করতেন আতিয়ার

১৫

ট্রেনের ছাদ থেকে নামতে গিয়ে পা পিছলে পর্যটকের মৃত্যু

১৬

মিটফোর্ড বিতর্কের কয়েক সপ্তাহ পর স্ত্রী-নবজাতককে হারালেন জবি ছাত্রদল নেতা 

১৭

কক্সবাজার সৈকতে হঠাৎ আঘাত হানল টর্নেডো

১৮

কোন জার্সি পরে ফাইনালে খেলবে আর্জেন্টিনা?

১৯

টিউবওয়েলের পানি পান করে একজনের মৃত্যু, ডায়রিয়ায় আক্রান্ত অর্ধশতাধিক 

২০
X