স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৫, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

‘তামিম এখন অনেকটাই ভালো’

তামিম ইকবাল। ছবি : সংগৃহীত
তামিম ইকবাল। ছবি : সংগৃহীত

জাতীয় দলের সাবেক ওপেনার ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস জানালেন আশার বার্তা—তামিম ইকবাল এখন অনেকটাই ভালো আছেন! সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি জানান, তামিমের দ্রুত সুস্থ হয়ে ওঠার পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছেন বিসিবির ট্রেনার ডালিম ভাই।

নাফীস নিজের ফেসবুকে লিখেছেন, ‘আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় তামিম এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো আছে।’

পোস্টে নাফীস আরও বলেন, ‘বিশেষ করে বিসিবির ট্রেনার ডালিম ভাই, আল্লাহ আপনাকে ভালো রাখুক। আপনার কারণেই হয়তো তামিম এখনও আমাদের মাঝে আছে। আপনার সেই টানা ১৫-২০ মিনিটের সিপিআর (Cardiopulmonary Resuscitation), আপনার উপস্থিত বুদ্ধির মূল্য আমরা কখনোই চুকাতে পারব না।’

হৃদ্‌রোগজনিত জটিলতায় মাঠেই অসুস্থ হয়ে পড়েছিলেন তামিম। দ্রুততার সঙ্গে তাকে সাভারের কেপিজে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার আগেই ট্রেনার ডালিম ভাই শারীরিক অবস্থা বুঝে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা দেন, যা তামিমের জীবন বাঁচাতে বড় ভূমিকা রেখেছে।

নাফীস তার পোস্টে আরও বলেন, ‘এক সেকেন্ডের কোনো ভরসা নাই।’ এই ঘটনা সবাইকে নতুন করে শিখিয়ে দিল—জীবন কতটা অনিশ্চিত!

তবে এখন সবচেয়ে বড় স্বস্তির খবর, তামিম সুস্থতার পথে। দেশবাসী তার দ্রুত সেরে ওঠার জন্য দোয়া করছে, আর তার সতীর্থরা কৃতজ্ঞতা জানাচ্ছেন সেইসব মানুষদের, যারা কঠিন মুহূর্তে তাকে বাঁচানোর জন্য নিরলস পরিশ্রম করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে উদ্বোধনের আগেই পৌনে ১৩ কোটির টাকার মসজিদে ফাটল

ব্রাজিল কোন কৌশলে জাপানকে হারাল, জানালেন আনচেলত্তি

ঘুমন্ত স্বামীকে বিশেষ কায়দায় হত্যার পর মাটিচাপা দেন স্ত্রী

পেরুর প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ডানপন্থি, বাগড়া বামপন্থিদের

আজকের স্বর্ণের বাজারদর

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক

চোখ উপড়ানো অবস্থায় মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান

রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৭.৬ শতাংশ

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১,৭১৯

১০

ব্রাজিলের জয়ে অনন্য রেকর্ড ক্যাসেমিরোর

১১

বিশ্বকাপে মহা অঘটন, ৪৪ বছরের ইতিহাস ভেঙে জার্মানির বিদায়

১২

১২ কোটি টাকার মডেল মসজিদে ফাটল 

১৩

আইভরি কোস্ট বা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের রেকর্ড কেমন?

১৪

রাজধানীতে আজ কোথায় কী

১৫

কাতারে নিহত পাঁচ প্রবাসীর মরদেহ পৌঁছাল সিলেটে

১৬

জাইমা রহমানকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট: যুবক আটক

১৭

প্রথমার্ধে গোলশূন্য মরক্কো-নেদারল্যান্ডস

১৮

নবম পে-স্কেল: ১ জুলাই থেকে নতুন মূল বেতন, ভাতা মিলবে কবে?

১৯

৩০ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X