স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৫, ০১:৩৩ পিএম
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

তামিমকে দেখতে হাসপাতালে সাকিবের বাবা-মা

সাকিবের বাবা মা ছুটে যাচ্ছেন তামিমকে দেখতে। ছবি :সংগৃহীত
সাকিবের বাবা মা ছুটে যাচ্ছেন তামিমকে দেখতে। ছবি :সংগৃহীত

বাংলাদেশের ক্রিকেটের অন্যতম তারকা তামিম ইকবালের শারীরিক অসুস্থতার খবরে উদ্বিগ্ন পুরো দেশ। সেই উদ্বেগের অংশ হিসেবে তাকে দেখতে সাভারের কেপিজে হাসপাতালে গেছেন সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা ও মা শিরীন আক্তার।

ডিপিএল সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেলের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে দেশের একটি গণমাধ্যম। জানা গেছে সাকিবের বাবা-মা তামিমের শারীরিক অবস্থা জানতে হাসপাতালে গিয়েছেন। তামিমের অসুস্থতার পর থেকেই তার সতীর্থ, ভক্ত-সমর্থকসহ পুরো দেশের মানুষ তার দ্রুত সুস্থতা কামনা করছেন।

এর আগে, নিজের ফেসবুক পেজে তামিমের সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দেন সাকিব আল হাসান। তিনি লেখেন, 'আজ আমার জন্য বিশেষ দিন হলেও, তামিমের অসুস্থতার কারণে মনটা খারাপ। আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে। চাইব, এই পথচলা আরও দীর্ঘ হোক।'

তিনি আরও যোগ করেন, 'তামিম, তুমি বাংলাদেশের ক্রিকেটের অন্যতম বড় শক্তি। তোমার দ্রুত সুস্থতা ও মাঠে ফিরে আসার জন্য দোয়া করছি। ইনশাআল্লাহ, তুমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবে। তোমার সুস্থতাই হবে আমার জন্মদিনের সেরা উপহার।'

প্রসঙ্গত, প্রিমিয়ার লিগের এক ম্যাচ চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। পরে জানা যায়, তিনি হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন এবং তার হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, তামিমের শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে থাকলেও তিনি এখনও পুরোপুরি শঙ্কামুক্ত নন। চিকিৎসকরা তাকে আরও ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখবেন। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের সদস্যদের পাশাপাশি ভক্তরাও দোয়া করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

ইতিহাসের এই দিনে

আজকের নামাজের সময়সূচি

শেখ হাসিনার দেশে ফেরার জায়গা নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ, সপ্তাহে ২দিন ছুটি

সিলেটে গ্যাস সিলিন্ডার গোডাউনে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ ৩

১০

হরমুজ প্রণালির জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রের হুমকি, অভিযোগ ইরানের

১১

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

১৩

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

১৪

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

১৫

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

১৬

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

১৭

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

১৮

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

১৯

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

২০
X