স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩, ০৮:৩২ পিএম
অনলাইন সংস্করণ

৩৮ মিনিটে শেষ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

৩৮ মিনিটে শেষ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের টিকিট

আগামী অক্টোবর মাসের শুরুতে ভারতে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এ প্রতিযোগিতা শুরুর আগেই চলছে দর্শকদের উন্মাদনা। ভারতে অনুষ্ঠেয় আসরটিতে শেষ সময়ে খেলার অনুমতি পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। তাদের বিপক্ষে আগামী ৩১ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেনে মাঠে নামবে বাংলাদেশ। তবে মাত্র ৩৮ মিনিটের মধ্যে ওই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম আজতাক।

গতকাল (শুক্রবার) থেকে ভারত ওয়ানডে বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে মাস্টারকার্ড ব্যবহারকারীরা ২৪ আগস্ট থেকেই অনলাইনে বিশ্বকাপের টিকিট সংগ্রহ করতে পারছেন।

ভারতীয় ক্রিকেট সংস্থা (বিসিসিআই) অনলাইনে বিশ্বকাপের টিকিট বিক্রির প্লাটফর্ম হিসেবে ভারতের বিনোদনভিত্তিক ওয়েবসাইট বুকমাইশো’র (BookMyShow) নাম ঘোষণা করেছিল। মোট ৭ দফায় টিকিট ছাড়া হবে এই ওয়েবসাইটে। বিশ্বকাপের ৫৮টি ম্যাচের টিকিট প্রথম দিকে ছাড়া হবে বলে জানিয়েছে আইসিসি। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচের টিকিট বিক্রির দিনক্ষণ এখনো চূড়ান্ত করতে পারেনি সংস্থাটি।

ভারতীয় সংবাদমাধ্যম আজতাক জানিয়েছে, পাকিস্তান ও বাংলাদেশের ম্যাচটিও কলকাতায় রয়েছে। মাত্র ৩৮ মিনিটের মধ্যেই ম্যাচটির সব টিকিট শেষ হয়ে গেছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)-র এক কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানায়, ‘ইডেন গার্ডেন স্টেডিয়ামের আসন সংখ্যা ৬৭ হাজার। এর মধ্যে ২৬ হাজার মেম্বার্স টিকিট রয়েছে। তা ছাড়াও সেনাবাহিনী, পুলিশ, দমকল, আইসিসি এবং বিসিসিআইকেও নির্ধারিত সংখ্যায় টিকিট দিতে হবে। সে কারণে অনলাইনে টিকিট পাওয়ার সম্ভাবনা কম।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১০

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১১

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১২

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৩

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৪

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৫

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৬

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৭

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

১৮

বাধ্যতামূলক অবসরে যাওয়া ’১৮ সালের সেই ৩২ ডিসি কারা

১৯

কাভানের বুটে তিন দেশের পতাকা, বাংলাদেশ ছাড়া বাকি দুই দেশ কারা?

২০
X