স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জিম্বাবুয়ের বিপক্ষে ফাইফারে ওয়াসিম আকরামকে ছাড়ালেন তাইজুল

তাইজুল ইসলাম ও ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত
তাইজুল ইসলাম ও ওয়াসিম আকরাম। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের গরমে ঘাম ঝরালেন তাইজুল, আর তার বাঁহাতি ঘূর্ণিতে জমে গেল জিম্বাবুয়ে। সোমবার বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটাই ছিল তাইজুল ইসলামের রাজত্ব — ২৭ ওভারে মাত্র ৬০ রান দিয়ে তুলে নিলেন ৫টি মূল্যবান উইকেট!

এই অসাধারণ পারফরম্যান্সের সাথে সঙ্গী হলো আরেকটি গৌরবময় অর্জন: টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকদের তালিকায় তাইজুল এবার ছাড়িয়ে গেলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরামকেও। ওয়াসিম যেখানে জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ উইকেট পেয়েছিলেন, তাইজুল আজ তার উইকেট সংখ্যা নিয়ে গেলেন ৪৮-এ!

৪৮ উইকেট নিয়ে তাইজুল এখন জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট উইকেট শিকারীর তালিকায় যৌথভাবে তিন নম্বরে। তার সঙ্গী লঙ্কান কিংবদন্তি পেসার চামিন্ডা ভাস। তাইজুল ও ভাসের উপরে আছেন আরেক পাকিস্তানি ওয়াকার ইউনুস (৬২) ও কিংবদন্তি লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন (৮৭)।

এদিকে চট্টগ্রামে দুপুর পর্যন্ত কিছুটা চাপে থাকলেও শেষ সেশনে তাইজুলের জাদুতে জিম্বাবুয়েকে বাংলাদেশ ব্যাকফুটে ঠেলে দেয়। ১৬১/২ এ শেষ সেশন শুরু করা রোডেশিয়ানরা শেষ করে ২২৭/৯ রান করে। মাত্র ৬৬ রানের মধ্যে ৭ উইকেট পতন, যার মধ্যে একাই পাঁচটি শিকার করেন তাইজুল। তার কটকটে টার্ন, নিখুঁত লাইন-লেন্থ আর অবিশ্বাস্য ধৈর্যের সামনে দাঁড়াতে পারেননি প্রতিপক্ষ ব্যাটাররা।

বিশেষ করে নতুন বল হাতে নেওয়ার পরের স্পেলে তাইজুল ছিলেন যেন দুর্দান্ত খুনে মেজাজে। একের পর এক ব্যাটারকে নাচিয়ে তুলে নিলেন, আর বাংলাদেশকে এনে দিলেন প্রথম দিন শেষে নিরঙ্কুশ আধিপত্য।

তাইজুলের বোলিং ফিগার আজ: ২৭-৬-৬০-৫

বাংলাদেশ এখন চোখ রাখবে কাল সকালে দ্রুত জিম্বাবুয়ের শেষ উইকেট তুলে নেওয়ার দিকে, যেন ব্যাট হাতে শক্ত ভিত গড়ে ম্যাচ নিজেদের মুঠোয় আনা যায়। তবে আজকের দিনটিতে কোনো সন্দেহ নেই, নায়ক একজনই— তাইজুল ইসলাম

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিখোঁজের ২ দিন পর জেলের মরদেহ উদ্ধার

মিথ্যা মামলার জেরে ফাঁসলেন বিমানের কেবিন ক্রু শিমু

আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল নির্ধারিত সময়ে শুরু হবে তো?

বন্যাদুর্গত হবিগঞ্জে ড্রোনে ত্রাণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও পশু চিকিৎসা দিল বিজিবি

জগন্নাথপুরে পানি সরবরাহ বন্ধ, বিশুদ্ধ পানির সংকটে চরম ভোগান্তি

আন্তর্জাতিক ‘ফেভারিট শেফ ২০২৬’-এর কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের মেহরাব

আইসিসির বড় দায়িত্ব পেলেন তামিম, তার অধীনেই ‘বিগ থ্রি’র কর্তারা

ডেন্টাল ডিপ্লোমাধারীদের মহাসমাবেশ, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে পদযাত্রা

এইচএসসি পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্নে সরকারের শিক্ষার্থীবান্ধব ৫ উদ্যোগ

রিমান্ডে নিয়ে ৭৬ চেকে সই / ডিবি কর্মকর্তা নাজমুলসহ চারজনকে আদালতে হাজিরের নির্দেশ

১০

সিলেটে আবারও বাড়ছে ডেঙ্গু, শনাক্ত ৮১

১১

জলাবদ্ধতায় নেওয়া যায়নি হাসপাতালে, ঘরেই সন্তানসহ মারা গেলেন প্রসূতি

১২

ছাত্রশিবিরের কার্যকরী পরিষদের দ্বিতীয় সাধারণ অধিবেশন-২০২৬ অনুষ্ঠিত

১৩

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৩

১৪

মন্ত্রীর পদত্যাগের দাবি বাদ দিয়ে ৬ প্রস্তাব শিক্ষার্থীদের

১৫

দীর্ঘদিনের স্থবিরতা কাটিয়ে ঢাকা জেলা পরিষদ টাওয়ার প্রকল্পে নতুন গতি

১৬

ফাইনাল নিশ্চিত করার পরেই ইয়ামালের বাড়িতে চুরির চেষ্টা!

১৭

১০০ কোটির পর এবার ঘরে ঘরে সামান্থার ‘মা ইন্টি বাঙ্গারাম’

১৮

মার্কিন পঞ্চম নৌবহরে আইআরজিসির হামলা

১৯

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে ১৮ দিন ধরে অনশনে সোনম ওয়াংচুক 

২০
X