স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৯:০৯ পিএম
অনলাইন সংস্করণ

ফ্যাসিস্ট সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করলেন বিসিবি সভাপতি

বিসিবি সভাপতি ফারুক আহমেদ । পুরোনো ছবি
বিসিবি সভাপতি ফারুক আহমেদ । পুরোনো ছবি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদের বিরুদ্ধে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বিতর্ক ছড়িয়ে পড়েছে। অভিযোগ উঠেছে, তিনি বিদেশে ব্যবসায়িক সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যাসিস্ট রেজিম’ অর্থাৎ সদ্য বিদায়ী রাজনৈতিক গোষ্ঠী আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তবে শনিবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এসব অভিযোগকে সরাসরি মিথ্যা, ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন সাবেক এই অধিনায়ক।

ফারুক স্পষ্ট ভাষায় বলেন, ‘আমার ফ্যাসিস্টদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। যদি থাকত, তাহলে আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি নতুন সরকারের অধীনে নিযুক্ত সভাপতি। নতুন সরকার যদি দেখত, আমার সামান্য সংশ্লিষ্টতাও আছে, তাহলে আমি আজ এখানে থাকতাম না।’

গত আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর বিসিবিতে যুক্ত হন ফারুক। প্রথমে পরিচালক হিসেবে দায়িত্ব নেন, পরে একই বৈঠকে নাজমুল হাসান পাপনের পদত্যাগের প্রেক্ষিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর কিছুদিন পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুজব ঘুরতে থাকে—ফারুক নাকি ক্ষমতাচ্যুত পুরনো শাসকগোষ্ঠীর সঙ্গে গোপনে যুক্ত ছিলেন।

ফারুক এসব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, ‘আমার কাজ হলো দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়া। আমি যদি ব্যক্তিগত স্বার্থে জড়িত থাকতাম, তাহলে কখনোই এ পদে থাকতে পারতাম না।’

তিনি আরও বলেন, ‘আমরা নতুন একটা বোর্ড গঠন করেছি। একটা নতুন যুগের সূচনা হয়েছে। ইয়াং ট্যালেন্ট তুলে আনার চেষ্টা করছি। গত ১০-১২ বছর যা হারিয়ে গিয়েছিল, তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি নিয়েই আমরা কাজ করছি। সিসিডিএমের সালাউদ্দিন, দীপন, রুবেল—সবাই অনেক পরিশ্রম করছে এই বদলের জন্য।’

অভিযোগকারীদের উদ্দেশে ফারুক বলেন, ‘ভালো কাজগুলো অনেক সময় নিচে চাপা পড়ে যায়। আমরা চাই গঠনমূলক সমালোচনা হোক, সেটা স্বাগত জানাই। কিন্তু অহেতুক সমালোচনা করলে মূল উদ্দেশ্য থেকে বিচ্যুত হতে হয়। আমার দায়িত্ব দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করা নয়।’

তবে এই অভিযোগগুলো কে বা কারা ছড়িয়েছে, সে বিষয়ে সরাসরি কাউকে দায়ী না করলেও ফারুক ইঙ্গিত দেন, বোর্ডের ভেতর ও বাইরে অনেকেই স্বার্থান্বেষী। ‘এই জায়গাটা অনেকের আগ্রহের জায়গা। অনেক সময় বাইরের প্রভাবেও ভালো কাজগুলো প্রশ্নবিদ্ধ হয়,’ বলেন তিনি।

বর্তমানে বিসিবির ভেতরে যে পরিবর্তনের ছাপ পড়েছে, তার নেতৃত্বে থাকা ফারুক আহমেদ স্পষ্ট করে দিয়েছেন—দেশ, ক্রিকেট এবং দায়িত্বই তার একমাত্র অগ্রাধিকার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

মানবদেহ সম্পর্কে ১০ বিস্ময়কর তথ্য, যা জানলে অবাক হবেন আপনিও

ট্রাম্পের সঙ্গে সম্পর্ক, তদন্তের মুখে ফিফা সভাপতি ইনফান্তিনো

রয়টার্স/ইপসসের জরিপ / ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অধিকাংশ মার্কিন নাগরিক

দেশে খাদ্যশস্যের পর্যাপ্ত মজুত, জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত সরকার

বিক্ষোভে এআই নজরদারি, মোদি সরকারের বিরুদ্ধে আদালতে মামলা

মাতামুহুরীতে বন্যাদুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

জনগণের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: আবদুল আউয়াল মিন্টু

রাবিপ্রবি ছাত্রদলের ৩ যুগ্ম আহ্বায়ক বহিষ্কার, সদস্য সচিবের পদ স্থগিত

কালবেলার অনুসন্ধানে বদলে গেল বিউটি রানীর ভিডিও বিতর্ক, তদন্ত থেকেও সরে এলো শিক্ষা বিভাগ

১০

জুলাইয়ে সম্মিলিত চেতনা দেশের রাজনৈতিক ইতিহাসে এক মূল্যবান সম্পদ: রিজভী

১১

কাউন্সিলর একরামুল হত্যা, সেনাবাহিনীর কাস্টডিতে ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ

১২

৪৫ দিন পর আজ খুলছে আদ্-দ্বীন হাসপাতাল, মিলবে সব ধরনের চিকিৎসাসেবা 

১৩

ছাত্রলীগ করলেই মারধর গ্রহণযোগ্য নয়: অধ্যাপক মামুন

১৪

ইনকিলাব মঞ্চের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা, জায়গা পেলেন ওসমান হাদিও

১৫

পলিথিনের ব্যবহার বন্ধে জনসচেতনতা ও আইনের কঠোর প্রয়োগ জরুরি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৬

জয়পুরহাটে সৎ মাকে হত্যায় ৩ জনের যাবজ্জীবন

১৭

ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের আংশিক নতুন কমিটি ঘোষণা

১৮

‘আন্তর্জাতিক ক্রিকেটে সব রেকর্ড চুরমার করবে সূর্যবংশী’

১৯

ভোলায় সাপের কামড়ে জেলের মৃত্যু

২০
X