স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৫, ০১:৪৮ পিএম
আপডেট : ০৭ মে ২০২৫, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে আইপিএল নিয়ে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত
আইপিএল ট্রফি। ছবি : সংগৃহীত

কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ ভারতীয় নাগরিক নিহত হওয়ার পর থেকেই তীব্র হয়ে উঠেছে ভারত-পাকিস্তান উত্তেজনা। এই ঘটনার জের ধরে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তান ও পিওজেকে (পাকিস্তান অধিকৃত কাশ্মীর) লক্ষ্য করে বড়সড় সামরিক অভিযান চালায় ভারতীয় সশস্ত্র বাহিনী। এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে চিন্তা ছিল ভারতের মেগা ক্রিকেট লিগ আইপিএল চলবে কি না? তবে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে স্বাভাবিকভাবেই চলবে আইপিএল।

বোর্ডের এক শীর্ষসূত্র ভারতের শীর্ষ সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, ‘বর্তমানে আইপিএলের সময়সূচি বা ম্যাচ আয়োজনে কোনো পরিবর্তন আনার প্রয়োজন হচ্ছে না। যেভাবে নির্ধারিত ছিল, সেভাবেই এগোবে প্রতিযোগিতা।’

সর্বশেষ এই সামরিক অভিযানে ভারত বাহাওয়ালপুর, মুরিদকে ও শিয়ালকোটসহ পাকিস্তানের ৪টি এবং পিওজেকে-র ৫টি টার্গেট ধ্বংস করেছে। লক্ষ্য ছিল জইশ-ই-মোহাম্মদ (JeM) ও লস্কর-ই-তইয়্যেবা (LeT)-র শীর্ষ নেতারা। ভারতীয় সেনা, নৌ ও বিমান বাহিনী যৌথভাবে এই অভিযান সম্পন্ন করে।

তবে যুদ্ধ পরিস্থিতি মাথাচাড়া দিলেও, ইতিহাস বলছে আইপিএলকে থামানো কঠিন। ২০০৯ সালে লোকসভা নির্বাচনের কারণে এটি হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-তেও প্রথম ভাগ হয় সংযুক্ত আরব আমিরাতে। করোনা মহামারির সময় ২০২০ ও ২০২১ সালে আবারও আমিরাতে সরিয়ে নিতে হয় আইপিএল।

তবে ২০২৩ সাল থেকে পুরোপুরি ভারতের মাটিতেই ফিরেছে জনপ্রিয় এই লিগ। সেই ধারা অব্যাহত রেখেই ২০২৫-এর আসরও এগিয়ে চলেছে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী।

এদিকে মঙ্গলবার রাতে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জমজমাট ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৩ উইকেটে হারিয়েছে গুজরাট টাইটান্স। ১৫৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুটা ভালো হলেও, বৃষ্টির কারণে দুইবার খেলা থামে। শেষ ওভারে ১৫ রান দরকার ছিল গুজরাটের। রাহুল তেওটিয়া ও জেরাল্ড কোয়েটজির ব্যাটিংয়ে শেষ বলের রোমাঞ্চে জয় পায় গুজরাট।

এই জয়ে ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে গুজরাট। ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে মুম্বাই, তাদের ছয় ম্যাচের জয়ের ধারাও থেমে গেছে এই পরাজয়ে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষুদ্র উদ্যোক্তাদের আন্তর্জাতিক মেলায় বুথ ভাড়া মওকুফের ঘোষণা

আগামী ১২ আগস্ট শুরু হচ্ছে ‘রিহ্যাব সামার ফেয়ার’

রয়টার্সের বিশ্লেষণ / ট্রাম্পের যুদ্ধবিরতির কার্যকারিতা পরীক্ষা করছে ইরান

১০.৩৯ সেকেন্ডে দৌড় শেষ করেও সেমিফাইনাল হাতছাড়া ইমরানুর রহমানের

ফুটবল খেলে বাড়ি ফেরার পথে ছুরিকাঘাতে যুবক নিহত

চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন (CEIZ)-এর নির্মাণকাজ শুরু

ইবিতে প্রতারণামূলক ভর্তি তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন

ধামরাইয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের ঘটনা নয়: নাহিদ ইসলাম

বগুড়ায় বাসের ধাক্কায় কলেজ অধ্যক্ষ নিহত

১০

দুই বিশ্ববিদ্যালয়ের ৩ শীর্ষ পদে নিয়োগ পেলেন ইবির অধ্যাপকরা

১১

‘ইসরায়েলের আগামী নির্বাচনে প্রার্থীদের লক্ষ্যবস্তু করতে পারে ইরান’

১২

চট্টগ্রামে জুলাইয়ে ডেঙ্গু আক্রান্ত ৪৫৭, আরও এক নারীর মৃত্যু

১৩

ভূমি কর্মকর্তার ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

১৪

আর্জেন্টিনার জাল কাঁপানো কাবরালের সেই গোলই বিশ্বকাপের সেরা

১৫

টাঙ্গাইলে মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

১৬

‘আলোচনা ব্যর্থ হলে ইরানে শক্তিশালী সামরিক অভিযান চালানো হবে’

১৭

পর্দার আড়ালে ঘৃণা ও গুজব ছড়ানোদের নিয়ে এবার মুখ খুললেন ফিফা সভাপতি

১৮

রাজধানীর ৩০০ ফিটে ঘুরতে গেলেন সাহাবুদ্দিন

১৯

যে কারণে বিমানঘাঁটি ব্যবহার করে গোপনে মার্কিন সফরে যাচ্ছেন নেতানিয়াহু

২০
X