স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ মে ২০২৫, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

পাকিস্তান থেকে ফিরে যে অভিজ্ঞতার কথা শোনালেন রিশাদ

রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত
রিশাদ হোসেন। ছবি : সংগৃহীত

পাকিস্তান-ভারত সীমান্তে উত্তেজনার কারণে ২০২৫ সালের পাকিস্তান সুপার লিগ (পিএসএল) স্থগিত হওয়ার পর অবশেষে নিরাপদে দুবাইয়ে পৌঁছান বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন। তার সঙ্গে ছিলেন অন্যান্য বিদেশি ক্রিকেটাররাও।

রিশাদ সেখানে ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা নিরাপদে দুবাই পৌঁছেছি। পাকিস্তানে যে পরিস্থিতির মধ্যে ছিলাম, সেটা সত্যিই অনেক উদ্বেগজনক ছিল।’ তিনি জানান, তাদের উড্ডয়নের ২০ মিনিট পরই পাকিস্তানের এক বিমানবন্দরে মিসাইল হামলার খবর পান, যা আরও আতঙ্ক ছড়ায়।

পিএসএলে লাহোর কালান্দার্সের হয়ে খেলা রিশাদ আরও জানান, পেশোয়ার জালমির হয়ে খেলতে যাওয়া বাংলাদেশের নাহিদ রানাও মানসিকভাবে বেশ চাপে ছিলেন। ‘ও খুব চুপচাপ ছিল। আমি চেষ্টা করেছি ওকে স্বাভাবিক রাখতে,’ বলেন তিনি।

রিশাদ জানান, ইংল্যান্ডের টম কারান পরিস্থিতি শুনে বিমানবন্দরে ভেঙে পড়েন। ‘কারান শিশুদের মতো কাঁদছিল, ওকে সামলাতে কয়েকজন এগিয়ে আসে,’ জানান রিশাদ।

নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল রিশাদকে দুবাইতে বলেন, ‘এই ধরনের পরিস্থিতিতে আমি আর পাকিস্তানে যাব না।’

বিদেশি ক্রিকেটারদের নিরাপত্তার বিষয়টি নিয়ে পিসিবি একটি সভা ডাকে, যেখানে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি টুর্নামেন্ট করাচিতে সরিয়ে নেয়ার প্রস্তাব দেন। কিন্তু বেশিরভাগ বিদেশি ক্রিকেটার নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়ে তাতে রাজি হননি।

রিশাদ বলেন, ‘পরে আমরা জানতে পারি করাচিতেও আগের দিন ড্রোন হামলা হয়েছিল। সেখান থেকে দুবাইতে নিয়ে আসতে সহযোগিতার জন্য পিসিবিকে ধন্যবাদ জানাই।’

পিএসএলে অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের জন্য দুবাই থেকে নিজ নিজ দেশে ফেরার ব্যবস্থাও করা হয়েছে। রিশাদ জানান, পরিবারের উদ্বেগের মধ্যেও তারা এখন কিছুটা স্বস্তিতে আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

৬৫ বছরের বৃদ্ধের প্রেমের ফাঁদে ২২ বছরের তরুণী

স্বাস্থ্যমন্ত্রীর তাৎক্ষণিক সিদ্ধান্তে চাকরি পেলেন দৃষ্টিপ্রতিবন্ধী শারমিন

ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশ ও অঞ্চলে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

তারকা হয়েও পুরো বিশ্বকাপ বেঞ্চে বসে কেটেছে যে ফুটবলারদের

গাজীপুরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিল, জড়িতদের শনাক্তে জিএমপির অভিযান

চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া দুই পিস্তল উদ্ধার

ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়ে রেলগেটে বাস, মাহিন্দ্রা ও ইজিবাইকে ধাক্কা, নিহত ২

সংবিধানের দোহাই দিয়ে চুপ্পুর গ্রেপ্তার ঠেকানো যাবে না: আখতার হোসেন

নির্দিষ্ট সময়ে খাবার খেলে বার্ধক্যেও ভালো থাকবে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা: গবেষণা

১০

মার্কিন হামলা বন্ধ থাকলে ইরানও হামলা চালাবে না: তেহরান

১১

সজীব ওয়াজেদ জয়ের ৫৬তম জন্মদিন আজ

১২

এবার সিরিজসেরা হয়েও বিশ্ব রেকর্ড গড়লেন সূর্যবংশী

১৩

ইবিতে ভর্তি জালিয়াতি, ছাত্রত্ব ছাড়াই এক সেমিস্টার ক্লাস-পরীক্ষা দিলেন ‘তরুণী’

১৪

গ্যাস অনুসন্ধান জোরদারে বাপেক্সের জন্য আসছে আরও দুটি আধুনিক রিগ

১৫

আল ওয়াহদাহ ফাউন্ডেশনের ফ্রি কুরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১৬

পয়ঃনিষ্কাশনে সর্বোচ্চ গুরুত্ব, গাজীপুর সিটির ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

১৭

মহিপালে যুবলীগ নেতা রুবেল হাজারী গ্রেপ্তার

১৮

সিলেটে শিক্ষিকার ভিডিও ভাইরাল: ‘গান গাওয়া অন্যায় নয়’, বললেন প্রতিমন্ত্রী

১৯

একদিকে তদন্ত, অন্যদিকে প্রশংসা— আর্জেন্টিনাকে নিয়ে নতুন বিতর্কে ফিফা সভাপতি

২০
X