স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৮:৫১ পিএম
আপডেট : ২১ মে ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

অলিখিত ফাইনালে ব্যাটিংয়ে বাংলাদেশ

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

শারজাহের ঐতিহাসিক ক্রিকেট স্টেডিয়ামে অলিখিত ফাইনালে মাঠে নামছে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত। বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ এরইমধ্যে ১-১ এ সমতা আছে । লিটনের নেতৃত্বে সিরিজ জয়ের মিশন শুরু হবে রাত ৯টায় । ম্যাচটিতে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছেন আরব আমিরাত অধিনায়ক ফলে লিটনদের টানা তৃতীয় ম্যাচ আগে ব্যাটিং করতে হচ্ছে।

প্রথম টি-টোয়েন্টিতে ৩৪ রানে জিতে সিরিজে এগিয়ে যায় বাংলাদেশ তবে পরের ম্যাচেই ২ উইকেটে জিতে সিরিজ সমতা আনে স্বাগতিক আরব আমিরাত৷ শেষ ম্যাচ তাই হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনালে। বাঁচা মরার এই ম্যাচে বাংলাদেশ পরিবর্তন এনেছে তিনটি। ফিরেছেন সেঞ্চুরিয়ান ইমন, শেখ মেহেদী ও হাসান মাহমুদ বাদ পড়েছেন শান্ত, তানভীর ও নাহিদ রানা।

বাংলাদেশ একাদশ-

লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব ও শরীফুল ইসলাম।

আরব আমিরাতের একাদশ-

মোহাম্মদ জোহাইব, মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), রাহুল চোপড়া, আসিফ খান, আলিসান শারাফু, সগীর খান, ইথান ডি’সুজা, ধ্রুব পরাশর, হায়দার আলী, মতিউল্লাহ খান ও আকিফ রাজা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ভারতীয় ট্রাকচালককে অপহরণ ও ছিনতাই: তিন আসামির যাবজ্জীবন

সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার মারা গেছেন

মাতামুহুরীর ভাঙনে সর্বস্ব হারাচ্ছে তীরবর্তী মানুষ

বঙ্গভবনে আজ প্রথম অফিস করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জাবির নতুন ট্রেজারার ড. সোহেল রানা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০৯ শিক্ষার্থীকে ‘ডিনস মেরিট অ্যাওয়ার্ড’ প্রদান

১০

হাসপাতাল মানুষের আস্থার কেন্দ্র: তথ্যমন্ত্রী

১১

একটি দল এখন ‘টেলিগ্রাম লীগে’ পরিণত হয়েছে: হাসনাত আব্দুল্লাহ

১২

অভিজ্ঞতা ছাড়াই স্কয়ার গ্রুপে চাকরি, আবেদন শেষ ৭ আগস্ট

১৩

আজ বিশ্ব হেপাটাইটিস দিবস

১৪

লোহিত সাগরের নিয়ন্ত্রণ চায় হুতিরা: ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী

১৫

গভীর নিম্নচাপের প্রভাবে দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

১৬

‘নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে’

১৭

দীর্ঘ সময় ধরে ইরানের সঙ্গে আলোচনা করতে চান না ট্রাম্প

১৮

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোজাম্মেল হক

১৯

ওয়াশিংটনে গেলেন নেতানিয়াহু

২০
X