স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২২ মে ২০২৫, ০৮:৫২ পিএম
অনলাইন সংস্করণ

লাহোরের একাদশে সাকিব, বেঞ্চেই রিশাদ ও মিরাজ

সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত
সাকিব আল হাসান। ছবি: সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এলিমিনেটর ম্যাচে লাহোর কালান্দার্সের হয়ে একমাত্র বাংলাদেশি হিসেবে একাদশে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান। তবে অপেক্ষা বাড়ল রিশাদ হোসেন ও মেহেদী হাসান মিরাজকে একসাথে মাঠে দেখার।

করাচি কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস হেরে প্রথমে ফিল্ডিংয়ে নামছে লাহোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে।

সাকিব গত ম্যাচে বল হাতে ছিলেন একপ্রকার কার্যকরী, যদিও ব্যাট হাতে রান পাননি। তার অভিজ্ঞতা ও স্পিন দক্ষতাই আজকের একাদশে জায়গা নিশ্চিত করেছে। বিপরীতে, সদ্য যোগ দেওয়া মেহেদী মিরাজ ও বিরতি শেষে দলে যোগ দেওয়া রিশাদ হোসেনকে থাকতে হচ্ছে সাইড বেঞ্চেই।

তিন বাংলাদেশিকে একসাথে মাঠে দেখার সম্ভাবনায় উন্মুখ ছিলেন সমর্থকেরা। তবে দলীয় কম্বিনেশন ও ম্যাচ পরিস্থিতির কারণে আজও সেই সুযোগ এল না।

লাহোর কালান্দার্স একাদশ:

ফখর জামান, মোহাম্মদ নাঈম, আবদুল্লাহ শফিক, কুশল পেরেরা (উইকেটরক্ষক), ভানুকা রাজাপাকসে, সাকিব আল হাসান, আসিফ আলী, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান মির্জা, জামান খান, হারিস রউফ।

করাচি কিংস একাদশ:

ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), টিম সেফার্ট (উইকেটরক্ষক), জেমস ভিন্স, সাদ বেগ, খুশদিল শাহ, ইরফান খান নিয়াজি, মোহাম্মদ নবী, ফাওয়াদ আলী, আব্বাস আফ্রিদি, হাসান আলী, মীর হামজা।

এলিমিনেটর মানেই হারলেই বিদায়। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকেই ঝুঁকেছে লাহোর। সাকিবের স্পিন-বোলিং ও মিডল অর্ডারে ব্যাটিং নির্ভরতার ওপরই আস্থা রেখেছে দল। তবে মিরাজ ও রিশাদের মতো প্রতিভাবান অলরাউন্ডাররা কবে মাঠে নামবেন, সেই অপেক্ষায় রইল টাইগার ভক্তরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১০

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১১

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১২

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৩

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৪

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৫

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৬

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

১৭

ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ

১৮

বাড়ার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৯

চট্টগ্রামে নিজ ঘর থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

২০
X