ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুন ২০২৩, ০৩:৫৭ পিএম
আপডেট : ১৬ জুন ২০২৩, ০৬:১৯ পিএম
অনলাইন সংস্করণ

আফগানিস্তানকে ৬৬২ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

লিটন ও মুমিনুল । ছবি : সংগৃহীত
লিটন ও মুমিনুল । ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে সফরের একমাত্র টেস্টে বাংলাদেশের বিপক্ষে জিততে হলে বিশ্বরেকর্ড গড়তে হবে আফগানিস্তানকে। মিরপুরে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড ২০৯। সেটিও হয়েছে প্রায় এক যুগ আগে ২০১০ সালে। বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ড তাড়া করেছিল সেই টার্গেট।

আজ শুক্রবার দিনের তৃতীয় সেশনে ৮০ ওভার শেষে আফগানিস্তান যখন নতুন বল নিবে এমন সময়ে ইনিংস ঘোষণা করে দিলেন বাংলাদেশ ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস। বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৪ উইকেটে ৪২৫ রানে। এর আগে প্রথম ইনিংসের ২৩৬ রানে এগিয়ে থাকায় দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশের লিড দাঁড়ায় ৬৬১ রানে। জিততে হলে আফগানিস্তানকে তুলতে হবে অসম্ভব ৬৬২ রান।

লিটন ৮১ বলে ৬৬ ও মুমিনুল ১৪৫ বলে ১২১ রান করে অপরাজিত ছিলেন। আফগানিস্তানের পক্ষে ইয়ামিন আহমাদজাই নিয়েছেন সর্বোচ্চ দুই উইকেট।

টেস্টের চতুর্থ ইনিংসে প্রতিপক্ষকে দেওয়া বাংলাদেশের সর্বোচ্চ লক্ষ্য এটি। এর আগে ২০২১ সালে হারারে টেস্টে জিম্বাবুয়েকে ৪৭৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। জিম্বাবুয়েকে ২৫৬ রানে অলআউট করে বাংলাদেশ জিতেছিল ২২০ রানে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১০

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১১

টিভিতে আজ যত খেলা

১২

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৫

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

১৬

আজকের নামাজের সময়সূচি

১৭

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

১৮

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১৯

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

২০
X