স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৪ মে ২০২৫, ১০:১৭ পিএম
অনলাইন সংস্করণ

আইপিএলে নিজের শেষ ম্যাচে মোস্তাফিজের দুর্দান্ত বোলিং

মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত
মোস্তাফিজুর রহমান। ছবি : সংগৃহীত

জয়পুরে আইপিএলের হাই-ভোল্টেজ ম্যাচে পাঞ্জাব কিংস লক্ষ্যে ছিল দিল্লিকে ২২০ পেরোনো রানের পাহাড়ে চাপা দিতে। কিন্তু এই ইনিংসের মাঝখানে ও ডেথ ওভারে একাই ম্যাচের গতি রুখে দেন দিল্লির বাংলাদেশি মোস্তাফিজুর রহমান। ৪ ওভারে মাত্র ৩৩ রান দিয়ে তুলে নেন ৩টি মূল্যবান উইকেট — যার মধ্যে ছিল টপ অর্ডারের ইনফর্ম ব্যাটার এবং শেষের বিপজ্জনক হিটাররাও।

দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসেই মোস্তাফিজ শুরুতেই তুলে নেন প্রিয়াংশ আর্যকে। গতি ও লেংথের ভিন্নতায় আর্যের ব্যাট থেকে ওঠে একটি টপ এজ, যেটি ধরে ফেলেন উইকেটরক্ষক ট্রিস্টান স্টাবস। এরপরের ওভারে ইনগ্লিসকে প্রায় ফিরিয়েই ফেলেছিলেন, ড্রপ হয় রিটার্ন ক্যাচ।

১৫তম ওভারে বোলিংয়ে এসে ফিজ ফের ছোবল মারেন। শশাঙ্ক সিং যখন একটু থিতু হয়ে উঠছিলেন, ঠিক তখনই একটি কল্পনাতীত সুইং-লেংথ কম্বিনেশনে অফ স্টাম্পের বাইরে থেকে বল বের করে এনে উইকেটরক্ষকের হাতে ক্যাচ বাঁধিয়ে দেন। সেই ওভারে দুর্দান্ত কনট্রোল বজায় রেখে স্রেফ চার রান দেন।

শেষ ওভারে পাঞ্জাব স্কোরবোর্ডে তোলেন ১০ রান, কিন্তু এই রানদের মাঝেই মুস্তাফিজ তুলে নেন মারকুটে জ্যানসেনের উইকেট — বাইরের অফ স্টাম্পে হার্ড লেংথ ডেলিভারি, ব্যাটের নিচে লেগে চলে যায় কিপারের গ্লাভসে।

তবে ব্রার শট মেরেছেন ঠিকই, কিন্তু ফিজ ছিলেন সারা ইনিংস জুড়েই ডিসিপ্লিনড, বারবার ভেঙে দিয়েছেন ব্যাটারের ছন্দ। তার পুরো ফিগার: ৪-০-৩৩-৩, ইকোনমি ৮.২৫

২০৬ রানের লক্ষ্য দিলেও মুস্তাফিজের স্পেলই দিল্লি ক্যাপিটালসকে একটা সুযোগ করে দিয়েছে ম্যাচে ফিরে আসার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে গাড়িবোমা বিস্ফোরণ, নিহত ২৭

শিবগঞ্জ ও মোকামতলায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর মৃত্যু, আহত আরও ৩

আগের বক্তব্যের ব্যাখ্যা দিলেন সাতক্ষীরার এমপি খালেক

ভুলের জন্য নাহিদ ইসলামদের উচিত দুঃখপ্রকাশ করা: রাশেদ খাঁন

রাজধানীতে যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২

সাহাবুদ্দিনসহ যেসব রাষ্ট্রপতি মেয়াদ শেষ করতে পারেননি

শনিবার টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

কয়েল জ্বালাতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণ, দগ্ধ শ্রমিক দম্পতি

পেয়ারা পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১০

ঝাঁকড়া চুলের হৃদয়বিদারক গল্প শোনালেন স্পেনের ডিফেন্ডার

১১

এমপির ইমামতি নিয়ে মসজিদে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের হাতাহাতি

১২

মেসির অবসর ও বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার মুখ খুললেন ডি মারিয়া

১৩

‘জালালাবাদ গোল্ড অ্যাওয়ার্ড’ পেলেন জবির কাওছার

১৪

নতুন কোচের নাম ঘোষণা করল বেলজিয়াম

১৫

১৩ জুলাই অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা ফের দেওয়ার সুযোগ, অংশ নিতে পারবেন যারা

১৬

ফ্যাসিস্টের দোসর চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে: নাহিদ ইসলাম

১৭

ইরানের ওপর ইউরোপীয় ইউনিয়নের নতুন নিষেধাজ্ঞা

১৮

বিশ্বকাপের যে ব্যতিক্রম তালিকায় সবার উপরে এমবাপ্পে

১৯

রাশিয়া-চীনকে ইরানে অস্ত্র সরবরাহ না করার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প

২০
X