কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ মে ২০২৫, ১২:৩৮ এএম
অনলাইন সংস্করণ

এবার পাকিস্তানের বিপক্ষেও সিরিজ হারল বাংলাদেশ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারার ধাক্কা এখনো কাটেনি, এর মধ্যেই নতুন হতাশা যোগ করল পাকিস্তানের বিপক্ষে পরাজয়। শুক্রবার (৩০ মে) টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশ দল। তবে প্রত্যাশিত পারফরম্যান্স দিতে না পারায় ৫৭ রানের বড় ব্যবধানে হারের স্বাদ নিতে হয় টাইগারদের।

টানা দুই ম্যাচে পরাজয়ের ফলে ইতোমধ্যে সিরিজটি হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। প্রধানত ব্যাটিংয়ের দুর্বলতায় হারে টাইগাররা। ২০২ রানের লক্ষ্য সামনে নিয়ে ব্যাট করতে নেমে ভালো শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ১৯ বলে ৩৩ রান করে ফিরে যাওয়ার পর দলের কেউই ধীরগতিতে হাল ধরতে পারেনি। পারভেজ ইমন, লিটন দাস ও জাকের আলির ব্যাটিং ছিল হতাশাজনক।

শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ২৩ রান এবং তানজিম হাসান সাকিব ৩১ বল মোকাবিলায় ৫০ রানের সংগ্রহে দলের স্কোর কিছুটা উজ্জ্বল করে তোলে। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ইনিংস থেমে যায় ১৪৪ রানে। পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন আবরার আহমেদ।

লাহোরে টস জিতে আগে ব্যাট করে পাকিস্তান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করে। পাকিস্তানের স্কোরে সবচেয়ে বড় অবদান রাখেন সাহিবজাদা ফারহান, যিনি ১৮০ এর বেশি স্ট্রাইকরেটে ৭৪ রান করেন। এ ছাড়া হাসান নাওয়াজ ৫১, মোহাম্মদ হারিস ৪১ এবং সালমান আগা ১৯ রান যোগ করেন। বাংলাদেশের পক্ষে দুইটি উইকেট নেন হাসান মাহমুদ ও তানজিম সাকিব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X