রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

হাইকোর্টের কার্যতালিকা থেকে বাদ ফারুকের রিট

ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত
ফারুক আহমেদ। ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালকের পদে আমিনুল ইসলাম বুলবুলকে নিয়োগ দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ফারুক আহমেদের করা রিটটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২ জুন) বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার কায়সার কামাল। অন্যদিকে, জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান এবং বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম।

রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী এ কে এম আজাদ হোসেন জানান, আদালত রিটটি আপাতত কার্যতালিকা থেকে বাদ দিলেও, এটি অন্য কোনো বেঞ্চে উপস্থাপনের সুযোগ থাকবে। আলোচনার ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

এর আগে ১ জুন হাইকোর্টে রিটটি দায়ের করেন বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ, যা সোমবার ২৮ নম্বর ক্রমিকে কার্যতালিকায় ওঠে। রিটে দাবি করা হয়, ২৯ ও ৩০ মে জাতীয় ক্রীড়া পরিষদের নেওয়া সিদ্ধান্তগুলো কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, সে বিষয়ে রুল জারি করতে। পাশাপাশি ওই সিদ্ধান্তগুলোর কার্যক্রম স্থগিত রাখারও আবেদন জানানো হয়।

প্রসঙ্গত, ২৯ মে এনএসসি ফারুক আহমেদের বিসিবি পরিচালক পদে মনোনয়ন বাতিল করে। এরপরদিনই সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এনএসসি বিসিবির পরিচালনা পর্ষদে ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে অন্তর্ভুক্ত করে। পরে পরিচালকদের ভোটে ফারুক আহমেদ বোর্ড সভাপতি নির্বাচিত হন।

এই রিটের ভবিষ্যৎ পরিণতি এখনো অনিশ্চিত, তবে বোঝা যাচ্ছে বিসিবির নেতৃত্ব নিয়ে আইনি লড়াই এখনো পুরোপুরি শেষ হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিজিটাল গণমাধ্যম অগ্রদূতের আত্মপ্রকাশ

মাইকে ঘোষণা দিয়ে ছাত্রদল নেতাদের ওপর ‘আ.লীগের’ হামলা, আহত ১৮

রাজনীতিতেই থাকতে চাই, চাকরি নয় : ছাত্রদল নেতার আবেগঘন স্ট্যাটাস

কালবেলায় সংবাদ প্রকাশ / জিম্মায় নেওয়া চুরির মালামাল থানায় ফেরত দিলেন কর্মকর্তা

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

সকাল ৯টার মধ্যে ১৮ জেলায় ঝড়ের আভাস

পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের চালকসহ গ্রেপ্তার ৩ জনের জামিন

৩৫.৩ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড / সিলেটে তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

মধ্যরাতে দেশে পৌঁছাবে লেবাননে নিহত ২ বাংলাদেশির মরদেহ

১০

শেষ মুহূর্তে বড় ধাক্কা, আর্জেন্টাইন ডিফেন্ডারের বিশ্বকাপ শেষ

১১

বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ অটোরিকশা যাত্রীর

১২

রোগীকে আটকে ইনজেকশন পুশের টাকা দাবি, নার্সকে শোকজ  

১৩

গৃহকর্মী থেকে মন্ত্রী : কলিতা মাঝির উত্থানের গল্প

১৪

নিউমার্কেট এলাকায় ফুটপাত দখলমুক্ত করল চসিক

১৫

এসএসসি পরীক্ষার্থীকে বলাৎকার, আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ২

১৬

তুরস্কের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রীর

১৭

ব্রাজিলের সামনে এবার মিসর

১৮

আগামী পাঁচ দিন কেমন থাকবে আবহাওয়া, জানাল অধিদপ্তর

১৯

ফ্ল্যাটে মিলল গৃহবধূর ঝুলন্ত মরদেহ, শরীরে আঘাতের চিহ্ন

২০
X