স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০৩:২৯ পিএম
আপডেট : ৩১ আগস্ট ২০২৩, ০৪:৩২ পিএম
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জার্সিতে তামিমের অভিষেক

তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত
তানজিদ হাসান তামিম। ছবি : সংগৃহীত

জ্বরের কারণে এশিয়া কাপের দল থেকে ছিটকে গেছেন লিটন দাস। দলের সহঅধিনায়কের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা এনামুল হক বিজয়ের। তবে ভ্রমণ ক্লান্তির কারণে এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার বিপক্ষে অভিজ্ঞ এই ওপেনারের খেলার সম্ভাবনা নেই বললে চলে। তবে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ওপেনার তানজিদ হাসান তামিমের।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব। টাইগারদের হয়ে এই ম্যাচে অভিষেক হয়েছে বাঁহাতি ওপেনার তানজিদ তামিমের। আরেক বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে ওপেনিংয়ে নামবেন তিনি।

যদিও শুরুতে শোনা যাচ্ছিল নাঈমের সঙ্গে ওপেনিং করতে পারেন নাজমুল হোসেন শান্ত। কিন্তু জানা গেছে শেষ পর্যন্ত লাল-সবুজের জার্সি গায়ে ইনিংস উদ্বোধন করবেন তামিম।

বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের প্রতি বিশ্বাস রেখেছে টিম ম্যানেজমেন্ট। এ কথা বারবার বলেছেন দলের অধিনায়ক সাকিব আল হাসান। বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে টাইগার দলপতি বলেন, ‘তার (তানজিদ) প্রতি আমাদের বিশ্বাস রয়েছে। আশা করছি ও ভালো করবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে ১০০০-৫০০ টাকার নোট বাতিলের দাবি খোকনের

অবসর সুবিধা বোর্ডে অনিষ্পন্ন আছে ৬৭ হাজার আবেদন: শিক্ষামন্ত্রী

৪ বছরেও শেষ হয়নি সেতু নির্মাণ কাজ

ফাইনালের আগে দেখা যাবে মেসি-রোনালদোর দ্বৈরথ? কী বলছে সমীকরণ

বেশি দামে বিক্রির লোভে ছাগলের মুখে পাইপ, ভিডিওতে তোলপাড়

১৩২ শতক জমির লাউ-কুমড়া গাছ কাটল দুর্বৃত্তরা

এমটিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে একেএম তারেকের যোগদান

পে-স্কেলে সরকারি কর্মচারীদের সঙ্গে আলোচনায় বেসরকারিরাও

বিশ্বকাপের মাঝেই সন্তান হারানোর শোক! দেশের স্বার্থে দল ছেড়ে পরিবারে ফিরলেন না গ্যাকপো

৮২ লাখ টাকা চিকিৎসা ব্যয়ের ব্যাখ্যা দিলেন সাবেক ধর্ম উপদেষ্টা

১০

যুবদল নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

১১

উত্তর কোরিয়ার ক্ষমতার ভিত কাঁপিয়ে দিতে পারে যে ‘রক্তসূত্র’

১২

বিধবা নারীর ঘর থেকে গভীর রাতে ইমাম আটক

১৩

লো সেলসোর ফ্রি কিকের পেছনে কলকাঠি নেড়েছিলেন মার্টিনেজ

১৪

পুকুরে ভাসছিল মরদেহ, তরুণীকে খুঁটিতে বাঁধলেন শ্বশুরবাড়ির লোকজন

১৫

গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি গ্রেপ্তার

১৬

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃত ১৪০০ ছাড়াল, উদ্ধার চলছেই

১৭

দুই দল গ্রামবাসীর মাঝে তুমুল সংঘর্ষে আহত ২০

১৮

ছেলের কুড়ালের আঘাতে প্রাণ গেল বাবার

১৯

আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস আজ

২০
X