স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৫, ০৬:০৯ পিএম
অনলাইন সংস্করণ

কাকে গুলি করা শেখাচ্ছেন শহীদ আফ্রিদি?

স্ত্রীর সাথে গান রেঞ্জে যেয়ে বন্দুক চালানো শেখান আফ্রিদি। ছবি : সংগৃহীত
স্ত্রীর সাথে গান রেঞ্জে যেয়ে বন্দুক চালানো শেখান আফ্রিদি। ছবি : সংগৃহীত

ক্রিকেট মাঠে যিনি ব্যাট হাতে ছিলেন 'বুম বুম', মাঠের বাইরে তিনিই এবার দেখা দিলেন প্রশিক্ষকের ভূমিকায়—তাও আবার বন্দুক চালানো শেখাতে গিয়ে! পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় অলরাউন্ডার শহীদ আফ্রিদি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়লেন। ভিডিওতে দেখা যায়, তার স্ত্রীকে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র, এমপি-৫ সাবমেশিন গান চালানো শিখাচ্ছেন তিনি।

২৬ সেকেন্ডের ওই ভিডিওতে আফ্রিদি ও তার স্ত্রীকে দেখা যায় একটি শুটিং রেঞ্জে। আফ্রিদি আগে নিজ হাতে স্ত্রীকে দেহভঙ্গি ঠিক করে দেন, কিভাবে অস্ত্রটি ধরতে হবে এবং লক্ষ্যভেদে মনোযোগ রাখতে হবে তা বোঝান। এরপর আফ্রিদির স্ত্রী অস্ত্র তাক করে গুলি চালান। সফল শটের পর আফ্রিদি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্ত্রীকে প্রশংসা করেন।

ভিডিওটির ক্যাপশনে আফ্রিদি লেখেন, “Marriage is a journey, and the adventure of a lifetime.” অর্থাৎ, “বিবাহ এক যাত্রা, এবং এটি পুরো জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ।” ব্যক্তিগত জীবনের ছোট একটি মুহূর্তকেই তিনি যেন রূপ দিলেন ভালোবাসা, বন্ধন ও পারস্পরিক সাহচর্যের প্রতীক হিসেবে।

ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায়। অনেকেই মন্তব্য করছেন, ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত সাধারণত চোখে পড়ে না। কেউ বলছেন, এটি দারুণ ‘কাপল গোলস’; কেউ নিজের আপনজনকে প্রতিরক্ষা শেখানোও আফ্রিদিকে বাহবাহ ও দিচ্ছেন। আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন, একজন পাবলিক ফিগারের এমন ভিডিও পোস্টের সামাজিক বার্তা নিয়ে।

তবে আফ্রিদির ভক্তদের মতে, তিনি সবসময়ই পরিবারকেন্দ্রিক এবং এমন সময়গুলো ভাগ করে নেওয়া তার ব্যক্তিত্বেরই অংশ। আফ্রিদি নিজেও অতীতে একাধিকবার বলেছেন, মাঠের বাইরের জীবনেও তিনি চেয়েছেন নেতৃত্ব দিতে—পরিবারের মধ্যেও।

শুধু ব্যাট-বলের মধ্যে নয়, শুটিং রেঞ্জেও এই ‘লালা আফ্রিদি’ যেন নিজেই একটি ঘটনা হয়ে উঠলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে অবসরের পরিকল্পনা ‘চূড়ান্ত’ করেছেন মেসি!

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

'লোকে বলে' গানের সাফল্যে উচ্ছ্বসিত ফারিয়া

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে জরুরি সংবাদ সম্মেলন ডাকল সংসদ সচিবালয়

৪৭ বছর পরও অমলিন মহানায়ক উত্তম কুমার

যমুনার ভয়ংকর ভাঙনে নির্ঘুম চরাঞ্চলবাসী, বিলীন দুই শতাধিক ঘরবাড়ি

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

আল-আকসায় ইসরায়েলিদের অনুপ্রবেশের নিন্দা ৮ মুসলিম ও আরব দেশের

ইরাকি প্রধানমন্ত্রীর মাধ্যমে পাঠানো মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

১০

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করছেন, কখন নিশ্চিত না

১১

ইরাকের এরবিল বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ

১২

ম্যাজিক চুলায় রান্না করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

১৩

ওটামেন্ডির পর অবসরের ইঙ্গিত দিলেন পারেদেস

১৪

কবে যুক্তরাষ্ট্র সফরে আসছেন চীনের প্রেসিডেন্ট, জানালেন ট্রাম্প

১৫

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে ‘গুজবে বিভ্রান্ত না হওয়ার’ আহ্বান মির্জা ফখরুলের

১৬

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দিনাজপুরে রথযাত্রায় হাজারো ভক্তের ঢল

১৭

সিকৃবির কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদে ছাত্র সমিতির নতুন কমিটি 

১৮

২৩তম কমনওয়েলথ গেমস উদ্বোধন / টেকসই পৃথিবী গড়ার আহ্বান রাজা চার্লসের

১৯

মেহেদির রং না মুছতেই প্রাণ গেল যুবকের

২০
X