স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৬ জুন ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

গলের টেস্টের আগে মিরাজকে ঘিরে উদ্বেগে বাংলাদেশ

মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত
মেহেদী হাসান মিরাজ। ছবি : সংগৃহীত

গলে মঙ্গলবার (১৭ জুন) শুরু হতে চলা বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচের আগমুহূর্তে শঙ্কা দেখা দিয়েছে মেহেদী হাসান মিরাজকে ঘিরে। জ্বরের কারণে দুই দিন ধরেই অনুশীলনে দেখা যায়নি ফর্মে থাকা এই অলরাউন্ডারকে। তার খেলা নিয়ে এখন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বাংলাদেশ দলের প্রধান কোচ ফিল সিমন্স আগেই বলেছিলেন, শেষ অনুশীলনে মিরাজকে পাওয়া গেলে খেলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে। তবে সোমবারও (১৬ জুন) অনুশীলনে আসেননি তিনি, যা তার অংশগ্রহণের সম্ভাবনা আরও ক্ষীণ করে তুলেছে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, মিরাজ ভাইরাসমুক্ত হলেও এখনো খুবই দুর্বল। দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলেন, ‘মিরাজের অবস্থা আগের চেয়ে ভালো, তবে এখনও পর্যবেক্ষণে আছে। সে পুরোপুরি সুস্থ নয়। ওর খেলা নির্ভর করছে আগামীকাল পর্যন্ত ওর উন্নতির ওপর। ও যদি ফিট থাকে, তাহলে আমরা ভালো একটি কম্বিনেশনে মাঠে নামতে পারব।’

শান্ত আরও জানান, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লিউটিসি) ২০২৫-২৭ চক্র ভালোভাবে শুরু করাই তাদের মূল লক্ষ্য। ২০২১-২৩ চক্রে মাত্র একটিমাত্র জয় পেলেও ২০২৩-২৫ চক্রে চারটি জয় আসে—সবই বিদেশের মাটিতে। এই আত্মবিশ্বাস এবার কাজে লাগাতে চায় দল।

‘আমরা শ্রীলঙ্কায় এর আগেও ভালো খেলেছি, যেটা আমাদের অনুপ্রেরণা দিচ্ছে। তবে প্রতিটা সিরিজই নতুন। ব্যাটারদের বড় ভূমিকা রাখতে হবে, বিশেষ করে গলে প্রথম ২-৩ দিন ব্যাট করার সুযোগ ভালো থাকে। স্পিন চ্যালেঞ্জ থাকলেও রান তোলারও সুযোগ আছে,’ বলেন শান্ত।

এদিকে নিজেও হালকা চোটে পড়েছিলেন শান্ত। স্লিপ ক্যাচিং অনুশীলনের সময় আঙুলে ব্যথা পান, তবে পরে ব্যাটিং নেটে ফিরে অনুশীলন চালিয়ে যান।

গলের চিরচেনা স্পিন-সহায়ক উইকেটে বাংলাদেশ কেমন স্কোয়াড নামায়, তা নির্ভর করছে মিরাজের ফিটনেসের ওপর। শেষ মুহূর্তে যদি তাকে না পাওয়া যায়, তবে বাংলাদেশ দল কম্বিনেশন নিয়ে কঠিন সিদ্ধান্তে পড়তে পারে। তবে শান্ত জানালেন, স্কোয়াডে বিকল্প যথেষ্ট রয়েছে।

‘আমি আমাদের স্কোয়াড নিয়ে সন্তুষ্ট। ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বিকল্প আছে। কন্ডিশন ও প্রতিপক্ষ দেখে সেরা একাদশ বেছে নেওয়া যাবে,’ বলেন তিনি।

মিরাজের চোটের খবর বাংলাদেশ সমর্থকদের জন্য নিশ্চিতভাবেই এক চিন্তার কারণ। এখন দেখার বিষয়, শেষ মুহূর্তে কী সিদ্ধান্ত আসে বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১০

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১১

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১২

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

১৩

বিশ্বকাপ এলেই রং বদলান নেইমার

১৪

রামিসা হত্যাকাণ্ডের রায়ে ‘আলহামদুলিল্লাহ’ পড়লেন জামায়াত আমির

১৫

সাতক্ষীরা পৌর নির্বাচনে নতুন সমীকরণ, আলোচনায় নাসিম ফারুক খান মিঠু

১৬

বিশ্বকাপে সেদিন আবির্ভাব হয়েছিল এক ‘ফুটবল দেবতার’, নাম তার ম্যারাডোনা

১৭

লাশ নিয়ে থানা ঘেরাও, এস আই প্রত্যাহার

১৮

বাজেট ২০২৬-২৭ / মানবসম্পদ উন্নয়নের রূপরেখা চান বিশেষজ্ঞরা

১৯

সেই তিন ভাইয়ের অ্যাকাউন্টে জমা হলো ১২ লাখ টাকা

২০
X