স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৫, ০৩:০০ পিএম
আপডেট : ১৭ জুন ২০২৫, ০৩:১২ পিএম
অনলাইন সংস্করণ

প্রিয় প্রতিপক্ষকে পেয়েই মুশফিকের ফিফটি

মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত
মুশফিকুর রহিম। ছবি : সংগৃহীত

লম্বা সময় ধরে ইনিংস বড় করতে পারছিলেন না। শেষবার বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার মুশফিকুর রহিম পঞ্চাশ পেরিয়েছিলেন ২০২৪ সালের আগস্টে। এরপর কেটে গেছে প্রায় ১০ মাস। ব্যাটে ছিল না স্বস্তির ছোঁয়া। কিন্তু ফের নিজের প্রিয় প্রতিপক্ষ শ্রীলঙ্কার দেখা পাওয়ায় সাথে সাথেই দিলেন ফর্মে ফেরার ইঙ্গিত। লঙ্কানদের বিপক্ষে প্রথম টেস্টে নেমেই তুলে নিলেন ফিফটি।

গল টেস্টের প্রথম দিন বাংলাদেশের টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত একসময় মনে হচ্ছিল ভুল, কারণ তখন ৪৫ রানে ৩ উইকেট পড়ে চাপে টাইগাররা। সেই চাপের মুহূর্তে দলের হাল ধরেন মুশফিক ও অধিনায়ক শান্ত। ধৈর্য, অভিজ্ঞতা আর নিখুঁত ব্যাটিং দক্ষতায় গড়েছেন দারুণ এক জুটি।

চতুর্থ উইকেটে প্রতিবেদন লেখা পর্যন্ত এই দুজন গড়েছেন ১১৮ রানের অবিচ্ছিন্ন জুটি। শান্ত খেলছেন ৬১ রানে, অন্যদিকে মুশফিক খেলছেন ৯৩ বলে ৫৬ রানের ইনিংস। চার মেরেছেন ৪টি, এখনো মারেননি কোনো ছক্কা।

এই ইনিংস শুধু একটি ফিফটিই নয়, বরং মুশফিকের জন্য আত্মবিশ্বাস ফেরানোর উপলক্ষ। কারণ শ্রীলঙ্কার বিপক্ষেই তার সবচেয়ে বড় টেস্ট ইনিংস (২০০ রান) এবং সেরা মুহূর্তগুলো এসেছে অতীতে। ক্যারিয়ারে এই দলের বিপক্ষে এটি তার নবম ফিফটি।

চলমান সিরিজ ও টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুতে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি হয়ে দাঁড়িয়েছে। মুশফিকের ব্যাট আবারও জানিয়ে দিল, বয়স কেবল সংখ্যা- প্রিয় প্রতিপক্ষ পেলে তিনি আজও ভয়ংকর!

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীনা দূতাবাস

দুই ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড শেলটেক সিরামিকসের

আনন্দ ভ্রমণে গিয়ে শাপলা বিলে ডুবে যুবকের মৃত্যু

স্বাস্থ্যসেবায় নতুন প্রযুক্তি / আকিজ মেডিপ্লেক্সে বাংলাদেশের প্রথম স্বয়ংক্রিয় ভাইটাল পরীক্ষা

নুসরাত হত্যা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ

সুবিপ্রবির নতুন উপ-উপাচার্য নোবিপ্রবির ড. জাহাঙ্গীর সরকার

সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের ৩ বছরের কারাদণ্ড

নোবিপ্রবির নতুন ট্রেজারার ড. মো. হাছান উদ্দীন

কী আছে চট্টগ্রামের সাবেক জেলারের স্ত্রীর ভাগ্যে, জানা যাবে বুধবার

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক শুরু

১০

ছোট ভাইকে নিয়ে নদীতে গোসলে নেমে গার্মেন্টস কর্মীর মৃত্যু

১১

প্রবাসীবান্ধব ইউরোপের দেশ ও শহরের তালিকা প্রকাশ

১২

ছোট্ট ডানার চোখজুড়ানো প্রজাপতি ‘পাতি জহুর’

১৩

নিয়োগ দেবে ওয়ালটন, প্রভিডেন্ট ফান্ডসহ পারফরম্যান্স বোনাস সুবিধা

১৪

রাষ্ট্রপতির আলোচনায় মির্জা ফখরুল, কী বলছেন বিশ্লেষকরা

১৫

হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে প্রাণ গেল নানির

১৬

ইউরোপে চার বছরে দাবানল ৫৭ শতাংশ বেড়েছে, সতর্কতা ডব্লিউএইচওর

১৭

গভীর নিম্নচাপে হাতিয়ায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত

১৮

রাষ্ট্রপতি নির্বাচন / ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে আজ বৈঠকে বসছে সিইসি

১৯

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী অটোরিকশাকে ট্রাকের চাপা, নিহত ১

২০
X