স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৫, ০৫:৩৭ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

মেন্ডিসের ব্যাটে চড়ে বড় সংগ্রহের পথে লঙ্কানরা

কুশল মেন্ডিস। ছবি : সংগৃহীত
কুশল মেন্ডিস। ছবি : সংগৃহীত

পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা। এই মুহূর্তে ৩১.৩ ওভার শেষে কুশল মেন্ডিসের কল্যানে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটের বিনিময়ে ১৬১ রান।

সিরিজে ১-১ সমতা থাকায় এই ম্যাচটি কার্যত ফাইনাল। ম্যাচের শুরুতে শ্রীলঙ্কার ইনিংসে অবশ্য দ্রুত ধাক্কা লাগে। মাত্র ১ রানে সাজঘরে ফেরেন ওপেনার নিশান মাদুশকা (৬ বলে)। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও কুশল মেন্ডিস মিলে প্রাথমিক চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। নিশাঙ্কা ৩৫ রান করে আউট হলেও মেন্ডিস খেলছেন অনবদ্য এক ইনিংস।

৩১.৩ ওভার শেষে মেন্ডিস ৬৭ রান নিয়ে ক্রিজে রয়েছেন, তার সঙ্গে রয়েছেন অধিনায়ক চারিথ আসালাঙ্কা, যিনি খেলছেন ৩৯ রানের ঝকঝকে ইনিংস। মেন্ডিস এরই মধ্যে ৭টি চার মেরে নিজের ফিফটি পূর্ণ করেছেন এবং ইনিংস বড় করার দিকে মনোযোগী। আসালাঙ্কাও আক্রমণাত্মক ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিচ্ছেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম এবং তানজিম হাসান সাকিব একটি করে উইকেট নিয়েছেন। মিরাজ বল হাতে কিছুটা সুশৃঙ্খল থাকলেও অন্য বোলারদের কিছুটা ব্যয়বহুল মনে হচ্ছে।

বাংলাদেশ আজ মাঠে নেমেছে বেশ কয়েকটি পরিবর্তন নিয়ে। একাদশে রয়েছেন: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামিম হোসেন, তাওহীদ হৃদয়, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, জাকের আলি (উইকেটকিপার), তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।

দুই দলের জন্যই ম্যাচটি সমান গুরুত্বপূর্ণ। প্রথম দুই ম্যাচ ভাগাভাগি করার পর আজকের এই লড়াই সিরিজের ভাগ্য নির্ধারণ করবে। শ্রীলঙ্কা এখনো ভালো অবস্থানে থাকলেও বাংলাদেশের বোলাররা দ্রুত উইকেট তুলে নিতে পারলে ম্যাচের চেহারা পাল্টে দিতে পারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের জব্দকৃত সম্পদ নিয়ে নতুন পরিকল্পনা সাজাচ্ছে যুক্তরাষ্ট্র

১০ বছরের শিশুকে ‘ধর্ষণ’, অভিযুক্তকে গণপিটুনির পর পুলিশে সোপর্দ

৪ বার সঠিক পূর্বাভাস দেওয়া প্রতিষ্ঠান জানাল ২০২৬ বিশ্বকাপের চ্যাম্পিয়ন কে

আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু / মারা যাওয়া প্রত্যেক শিশুর পরিবার পাবে ৮০ লাখ টাকা : শিশির মনির

শাকিব বুবলীর দ্বিতীয় সন্তানের আগমন ঘটল কোথায়?

লাঠিসোঁটা নিয়ে বিএসএফকে ধাওয়া দিল এলাকাবাসী

এমপিওর দাবিতে অবস্থানরত শিক্ষকদের পানি-স্যালাইন দিলো ছাত্র জমিয়ত

দুই মাদক কারবারীকে ইট দিয়ে বেধড়ক মারপিট, ভিডিও ভাইরাল

২৪ বিলিয়ন ডলারের জন্যই থমকে আছে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা

ইসরায়েলে বন্দুকধারীদের গুলিবর্ষণ, বহু হতাহত 

১০

বিশ্বকাপে রেকর্ড ১২৪৮ ফুটবলার, দেখে নিন ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড

১১

কে জিতলো? অপু বুবলীকে নিয়ে মেতেছেন ভক্তরা

১২

ব্রিটিশ ও চীনা ব্যবসায়ীদের নিয়ে ইএটিএল ইনোভেশন হাবের আলোচনা সভা

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত ২০

১৪

শূন্যরেখায় অনিশ্চয়তার ৫৬ ঘণ্টা

১৫

বিশ্বকাপের জন্য ৭২ কোটি টাকায় মিডিয়া স্বত্ব কিনছে সরকার

১৬

জাতীয় সংসদে বাজেট অধিবেশন শুরু

১৭

বুবলীর খবরের মাঝেই অপুর পোস্টে কিসের ইঙ্গিত!

১৮

দীর্ঘ দুই দশক পর নারী প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া

১৯

বাংলাদেশের ফাইনালে ওঠার লড়াই আজ

২০
X